প্রিয়াঙ্কার বাড়িতে ইনকাম ট্যাক্সের হানা, দরজা খোলেন শহিদ!
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৬ পিএম
ছবি: সংগৃহীত
শহিদ কপূর এবং প্রিয়াঙ্কা চোপড়ার সম্পর্ক নিয়ে এক সময় সরগরম ছিল মায়ানগরী। অল্প সময়ের জন্য তারা কাছাকাছি এসেছিলেন, এমন কানাঘুষো শোনা গিয়েছিল। প্রিয়াঙ্কা অবশ্য তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি।
শোনা যায়, ‘কামিনে’ ছবিটি করার সময় থেকেই শহিদ-প্রিয়াঙ্কার সম্পর্কের সূত্রপাত। ২০১১ সালে প্রিয়ঙ্কার বাড়িতে ইনকাম ট্যাক্স বিভাগ হানা দেয়। সেই সময় প্রিয়াঙ্কার বাড়িতে অভিনেত্রী একা ছিলেন না, নাইট ড্রেসে দেখা গিয়েছিল শহিদকেও। কিন্তু তিনি এমন সময়ে কী ভাবে তার বাড়িতে হাজির ছিলেন, তা নিয়ে নানা জল্পনা রয়েছে। তবে ‘আপ কি আদালত’ অনুষ্ঠানে এসে বিষয়টি ব্যাখ্যা করেন প্রিয়াঙ্কা।
‘আপ কি আদালত’ অনুষ্ঠানে এসে প্রিয়ঙ্কা জানিয়েছিলেন, শহিদ তার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। শাহরুখ খানের সঙ্গে তার অভিনীত এক ছবির সেটেও হাজির হয়ে ছিলেন শহিদ। পাশপাশি এ-ও জানান, তার বাড়িতে যখন ইনকাম ট্যাক্সে বিভাগ হানা দেয়, সেই সময় শহিদকে ফোন করে ডাকেন তিনি। কারণ, শহিদ ও প্রিয়াঙ্কা একই এলাকায় থাকতেন। মাত্র তিন মিনিটের দূরত্ব। সে দিন প্রিয়াঙ্কার মা সঙ্গে না থাকায় বাধ্য হয়ে শহিদকেই ডাকেন তিনি।
আরো পড়ুন: শর্তসাপেক্ষে মিলবে কাঙ্গনার ‘ইমার্জেন্সি’র ছাড়পত্র
প্রিয়াঙ্কা বলেন, যে সময় ওরা আসেন, শহিদ আমার ফ্ল্যাটেই ছিল। বাড়িতে মা ছিল না। ওকে ফোন করতেই চলে আসে এবং আয়কর কর্মকর্তারাও ওকে সেখানে থাকার অনুমতি দেন।
এ ঘটনার কিছুদিন পরই শাহরুখের সঙ্গে নাম জড়ায় ‘দেশি গার্ল’-এর। সে কথা গৌরী খানের কানে যেতে তিনিই নাকি ক্ষোভ প্রকাশ করেন। শাহরুখ এর পর আর প্রিয়াঙ্কার সঙ্গে কোনো ছবিতে কাজ করেননি। বর্তমানে প্রিয়াঙ্কা সংসার পেতেছেন ক্যালিফোর্নিয়ায়। ২০১৮ সালে আমেরিকান গায়ক-অভিনেতা নিক জোনাসকে বিয়ে করে দাম্পত্যজীবন যাপন করছেন। কোলে এসেছে কন্যা মালতী। অন্য দিকে, শহিদ কপূর ২০১৫ সাল থেকে মীরা রাজপুতের সঙ্গে বৈবাহিক সম্পর্কে রয়েছেন। তাদেরও দুই সন্তান নিয়ে সুখের সংসার।
