ইব্রাহিমকে সম্পর্ক নিয়ে পরামর্শ দেন সাইফ আলি খান
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৪ পিএম
ছবি: সংগৃহীত
ছেলেকে নাকি প্রায়ই প্রেম নিয়ে পরামর্শ দেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা জানালেন সাইফ আলি খান। বেশ কিছু দিন ধরেই জল্পনা, সাইফ-পুত্র ইব্রাহিম আলি খান এখন সম্পর্কে রয়েছেন পলক তিওয়ারির সঙ্গে। একাধিক বার তারা ক্যামেরায় ধরা পড়েছেন। এমনকি শোনা গিয়েছে ইব্রাহিমের মা অমৃতা সিংহ ও দিদি সারা আলি খানের ভ্রমণসঙ্গীও হয়েছেন তিনি। এবার ছেলের প্রেম-জীবন নিয়ে মুখ খুললেন সাইফ।
সারা ও ইব্রাহিম কি বাবার থেকে প্রেম সংক্রান্ত পরামর্শ নেন? পলক তিওয়ারি প্রসঙ্গে কিছু না বললেও, সাইফ উত্তরে বলেন, ইব্রাহিম প্রেম নিয়ে কথা বলে আমার সঙ্গে। এই বয়সে প্রেমের সম্পর্ককে কতটা গুরুত্ব দেয়া উচিত, সেই বিষয়েও ইব্রাহিম আমার কাছ থেকে পরামর্শ নেয়।
আরো পড়ুন: নতুন লুকে ধরা দিলেন শাকিব খান
সাইফ বলেন, আমার আর ইব্রাহিমের কথোপকথনের বিষয়ে আর বেশি কিছু বলে ফেললে সেটা ঠিক হবে না। ও ওর কাজ ও বান্ধবীদের নিয়ে আমার সঙ্গে আলোচনা করে। সারা যদিও শুধু কাজ নিয়েই আমার সঙ্গে কথা বলে। ওদের বহু প্রশ্ন। আমরা প্রায়ই একসঙ্গে মধ্যাহ্নভোজ করতে রেস্তরাঁয় যাই।
ইব্রাহিম ও সারার কর্মজীবন নিয়েও আশাবাদী সাইফ। দু’জনকেই ভাল কাজ করতে দেখতে চান। তাই অবসর পেলেই ছেলেমেয়েদের সঙ্গে সময় কাটান সাইফ। নানা বিষয়ে পরামর্শ দেন। সাক্ষাৎকারে সাইফ তার ছোট ছেলে জেহকে নিয়েও কথা বলেন। প্রায়ই ছবিশিকারিদের সঙ্গে নানা অঙ্গভঙ্গি করতে দেখা যায় তাকে। সাইফ জানান, একজন অভিনেতার গুণাবলি নিয়েই জন্ম নিয়েছে জেহ।
