×

বিনোদন

মারা গেছেন অভিনেতা আলাউদ্দিন লাল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৪ পিএম

মারা গেছেন অভিনেতা আলাউদ্দিন লাল

আলাউদ্দীন লাল

অভিনেতা আলাউদ্দিন লাল আর নেই। বুধবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে উত্তরার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অভিনেত্রী সামিরা খান মাহিসহ অনেকেই বিষয়টি নিশ্চিত করেছেন সামাজিক মাধ্যমে।

জানা গেছে, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন এ অভিনেতা। ভুগছিলেন শ্বাসকষ্ট, ডায়াবেটিকসহ নানাবিধ জটিলতায়। সম্প্রতি হঠাৎ অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

গত দুইদিন আগে ফেসবুকে অভিনেতার মৃত্যুর গুজব ছড়িয়েছিল। তখন তার সহকর্মীরা জানিয়েছিলেন অভিনেতা লাল ভালো আছেন। তার দুই দিনের মাথায় না ফেরার দেশে এ অভিনেতা।

আরো পড়ুন: মিল ছিল একটাই, সেটা কী?

এর আগে ২০২২ সালে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে এ অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অর্থাভাবে অনিশ্চয়তার মাঝে পড়ে তার চিকিৎসা। ফেসবুকে এ খবর জানান নাট্যনির্মাতা প্রীতি দত্ত। প্রীতির স্ট্যাটাস পড়ে কয়েকজন সহকর্মী আলাউদ্দিন লালের পাশে দাঁড়ান।

কিন্তু তাদের দেওয়া অর্থেও চিকিৎসার সম্পূর্ণ খরচ মেটানো সম্ভব হচ্ছিল না। এ খবর পেয়েই মুশফিক আর ফারহান আলাউদ্দিন লালের পাশে দাঁড়ান। তার চিকিৎসার সমস্ত খরচ একাই বহন করেছিলেন। এরপর সুস্থ হয়ে পুনরায় কাজে ফিরেছিলেন তিনি।

প্রসঙ্গত, ২০০৮ সাল থেকে টিভি নাটকে অভিনয় করছেন আলাউদ্দীন লাল। এ পর্যন্ত প্রায় ৩০০ নাটকে অভিনয় করেছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App