×

বিনোদন

মিল ছিল একটাই, সেটা কী?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৬ পিএম

মিল ছিল একটাই, সেটা কী?

স্বরা ও ফাহাদ

কোনো কিছুতেই কোনো মিল নেই। পেশা ভিন্ন, ধর্ম ভিন্ন, এমনকী বেড়ে ওঠার পরিবেশও ভিন্ন। তবে মিল ছিল একটাই, সেটা হলো মনের টান, প্রেম। আর সেই প্রেমের টানেই হাজার বিতর্ক পেরিয়ে বিয়ে করেছেন সমাজবাদী পার্টির নেতা ফাহাদ এবং বলিউড অভিনেত্রী ও সমাজকর্মী স্বরা ভাস্কর। তাদের এখন রয়েছে সন্তানও। 

বর্তমানে কেমন চলছে স্বরা ও ফাহাদের সংসার? বিয়ে, সংসার, সন্তান নিয়ে নানা সময়ে মুখ খুলেছেন স্বরা ভাস্কর। বহুবারই বিতর্কের জবাব দিতে একাই মাঠে নেমেছিলেন তিনি। তবে এই প্রথম বিয়ে, সংসার নিয়ে মুখ খুললেন ফাহাদ। 

আরো পড়ুন: যে কারণে ৬ ঘণ্টা শৌচালয়ে যেতে পারেননি আলিয়া!

এক সাক্ষাৎকারে ফাহাদ বলেন, ‘আমি মুসলিম এবং আমার সম্প্রদায় ও বিসি-র মধ্যে আসে। উল্টো দিকে স্বরা ব্রাহ্মণ পরিবারের মেয়ে। আমাদের দু’জনের মধ্যে একটাই মিল। তা হলো আমাদের যৌন আকর্ষণ। এছাড়া ধর্ম, জাতি, শহর, পেশা- সমস্ত কিছুতেই পার্থক্য রয়েছে এবং সেই বাধা আমরা পেরিয়ে এসেছি। বিষয়টা খুবই কঠিন ছিল। কিন্তু বেশ মজারও ছিল।’

প্রসঙ্গত, ২০২৩ সালের জানুয়ারি মাসের ৬ তারিখ স্পেশ্যাল অ্য়াক্টে দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক রাজনৈতিক কর্মী ফাহাদ আহমেদের সঙ্গে বিয়ে রেজিস্ট্রার করেন স্বরা। এরপর ১৬ ফেব্রুয়ারি পরিবারকে স্বাক্ষী রেখে বিয়ে সারেন অভিনেত্রী।

ফাহাদের পরিবারে হিন্দু রীতি মেনেই কন্যা ‘রাবেয়া রমা আহমেদের’ গৃহপ্রবেশ করেছিলেন অভিনেত্রী। রাবেয়া নাম শুনেই প্রথমে কটাক্ষ করেছিলেন অনেকে। তবে ষষ্ঠী পূজায় সন্তানের পুরো নাম প্রকাশ্যে আনেন স্বরা। রাবেয়া নামের সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে রমাও জুড়ে দিয়েছেন অভিনেত্রী। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App