×

বিনোদন

কোকাকোলার বিজ্ঞাপন নিয়ে তোলপাড়, অমি বললেন বানাইনি (ভিডিও)

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৪, ০৬:৫৯ পিএম

কোকাকোলার বিজ্ঞাপন নিয়ে তোলপাড়, অমি বললেন বানাইনি (ভিডিও)

কোকাকোলার বিজ্ঞাপনের দৃশ্যে অভিনয়শিল্পীরা

বর্তমান সময়টা ভার্চ্যুয়াল। আড্ডা হোক কিংবা জরুরি কাজ। বাস্তবতার পাশপাশি এখন নিত্য নতুন বাস্তবতা হচ্ছে ভার্চ্যুয়াল জগত। ভার্চ্যুয়াল এই দুনিয়ায় একটি মাধ্যম হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম। বিনোদনের প্রধান মাধ্যম হয়ে ওঠা এখানে আলোচনা-সমালোচনার তুঙ্গে রয়েছে সম্প্রতি কোকাকোলার একটি নতুন বিজ্ঞাপনকে ঘিরে।

কোকাকোলা ইসরায়েলের একটি কোম্পানি-এমন একটি প্রচলিত কথা দেশের সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিন ধরে চলে আসছে। বিষয়টি নিয়ে কোকাকোলা বাংলাদেশ নানাভাবেই বোঝাতে চেয়েছে এটা ইসরায়েলি কোম্পানি নয়। বাংলাদেশের কোকাকোলা বাংলাদেশেই তৈরি হয়।

আরো পড়ুন: ময়ূরাক্ষীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন সিমলা (ভিডিও)

তবে এতে কোকাকোলা খুব বেশি একটা সফল হতে পারেনি। এবার সরাসরি কোকাকোলা কোম্পানি বিজ্ঞাপন বানিয়ে স্পষ্ট করে বলে দিলো যে, কোকাকোলা ১৯৩টি দেশে তৈরি হয় এবং ফিলিস্তিনেও কোকের ফ্যাক্টরি রয়েছে। ইসরায়েলি কোম্পানি নামে যে কথা প্রচলিত বাংলাদেশে, তা একেবারে গুজব এবং সত্য নয়।

কোকাকোলার বিজ্ঞাপনের দৃশ্যে নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন

আর এখানেই ঘটেছে বিপত্তি। এই বিজ্ঞাপনের মডেল হয়েছেন জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন, শিমুলসহ আরও বেশ কয়েকজন। সোমবার (১০ জুন) সকাল থেকেই বিজ্ঞাপনটি নিয়ে তুমুল আলোচনা সমালোচনা হচ্ছে নেটমাধ্যমে। বিজ্ঞাপনের শেষ সংলাপটি ছিলো, একটা চুমুক দেন- তারপর সার্চ দেন। অর্থাৎ ‘গুজবে কান না দিয়ে গুগলে সার্চ দিয়ে দেখুন’-সংলাপটি এমনই অর্থ বহন করে।

আরো পড়ুন: যে নিশ্চয়তা দিলে এবার কোরবানি দেবেন পরী

যেহেতু বিজ্ঞাপনটি নিয়ে নেটমাধ্যমে বেশ সমালোচনা হচ্ছে, স্বাভাবিকভাবেই এর নির্মাতা নিয়েও প্রশ্ন ওঠে। বিজ্ঞাপনের মন্তব্য বাক্সে আলোচনা-সমালোচনা করার পাশাপাশি অনেকেই জানতে চেয়েছে এই বিজ্ঞাপন নির্মাণ করেছেন কে। এমন প্রসঙ্গে- কাজল আরেফিন অমির নাম এলেও আদতে তা তিনি বানাননি।

কারণ এই বিজ্ঞাপনের শিল্পীদের অমির নাটকেই দেখা যায়। বিষয়টি অমি নিজেই ফেসবুকে স্পষ্ট করেছেন, এটা তার বানানো নয়। যদিও কোকাকোলা এই বিজ্ঞাপনটি কে নির্মাণ করেছে তা কোথাও বলেননি।

">

এদিকে কাজল আরেফিন অমির নাম আসাতে তিনি ফেসবুকে লিখেছেন, আমি কখনো বিজ্ঞাপন বানাই নাই, আমি নাটক,ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ নিয়েই কাজ করেছি, ভবিষ্যতে সিনেমা বানাবো। ধন্যবাদ।

প্রসঙ্গত, আসছে ঈদে কাজল আরেফিন অমির ওয়েব ফিল্ম ‘ফিমেল ৪’ মুক্তি পাচ্ছে দেশের একটি ওটিটি মাধ্যমে। ঈদের দিন থেকে ২০ টাকা সাবস্ক্রাইব করে এটি দর্শকরা উপভোগ করতে পারবেন।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কোনো ব্যাখ্যা ছাড়াই একসঙ্গে ৮ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বদল

কোনো ব্যাখ্যা ছাড়াই একসঙ্গে ৮ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বদল

‘ঈদযাত্রা স্বস্তিদায়ক, নেওয়া হচ্ছে না বাড়তি ভাড়া’

সড়কমন্ত্রী ‘ঈদযাত্রা স্বস্তিদায়ক, নেওয়া হচ্ছে না বাড়তি ভাড়া’

চীনা দূতাবাসের উপহার নিজেদের বলে প্রচার জামায়াতের, দূতাবাসের প্রতিবাদ

চীনা দূতাবাসের উপহার নিজেদের বলে প্রচার জামায়াতের, দূতাবাসের প্রতিবাদ

ঈদ কবে? বৃহস্পতিবার বসছে চাঁদ দেখা কমিটি

ঈদ কবে? বৃহস্পতিবার বসছে চাঁদ দেখা কমিটি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App