×

বিনোদন

টিকটকেও জনপ্রিয় নায়িকারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০২৩, ০৯:৫১ এএম

টিকটকেও জনপ্রিয় নায়িকারা
টিকটকেও জনপ্রিয় নায়িকারা
টিকটকেও জনপ্রিয় নায়িকারা
টিকটকেও জনপ্রিয় নায়িকারা
টিকটকেও জনপ্রিয় নায়িকারা
টিকটকেও জনপ্রিয় নায়িকারা
টিকটকেও জনপ্রিয় নায়িকারা
বর্তমান সময়ে বিনোদনের অন্যতম জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে ‘টিকটক’। আর ঢালিপাড়ার বেশিরভাগ চিত্রনায়িকাই এখন টিকটক জ্বরে আক্রান্ত। প্রতিদিনই মনোমুগ্ধকর বিভিন্ন ভিডিও দেখা যায় তারকাদের প্রোফাইলে। সিনেমার পাশাপাশি কোন কোন তারকা টিকটকে জনপ্রিয় এবং কার ফলোয়ার কত- টিকটকে ঘুরে সে কথাই জানাচ্ছেন-মেহেরা রহমান মৌসুমীমৌসুমী খায়রুন সুন্দরী, আমার সময় যে কাটে না একা, লোকে বলে সুন্দরীর মতো জনপ্রিয় সব বাংলা গানে টিকটক ভিডিও বানিয়েছেন চিত্রনায়িকা মৌসুমি। বর্তমানে টিকটকে অনেক বেশি সরব এই তারকা। টিকটকে ফলোয়ার সংখ্যা ৬ লাখ ৯১ হাজার। পূর্ণিমাপূর্ণিমা হঠাৎ বেজে উঠল ফোনের ঘণ্টা। পূর্ণিমা ফোন ধরে বললেন হ্যালো কাকে চাই। ফোনের ওপাশ থেকে একজন বলে উঠল তোমাকে। সুন্দর একটি কথোপকথনের পর বেজে উঠল আয়নাতে ঐ মুখ দেখবে যখন গানটি। ৪১ সেকেন্ডের এই ভিডিওতে দুর্দান্ত অভিনয় করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। তবে এটি কোনো সিনেমার দৃশ্য নয়। এটি একটি টিকটক ভিডিও, যা পূর্ণিমা তার টিকটকে প্রকাশ করেছেন। এছাড়া পূর্ণিমার প্রোফাইলে বাংলা-হিন্দি বিভিন্ন গানে আছে একাধিক টিকটক ভিডিও। কাজের ফাঁকে কিংবা অবসরে ভক্তদের জন্য ছোট ছোট ভিডিও বানাতে পছন্দ করেন এই তারকা। টিকটকে পূর্ণিমার ফলোয়ার সংখ্যা ১.৮ মিলিয়ন। অপু বিশ্বাসঅপু বিশ্বাস পরনে কালো শাড়ি পরে একটি রেস্তোরাঁয় হাতে গ্লাস নিয়ে সিনেমার দৃশ্যের মতো জুস পান করছেন ঢালি কুইন অপু বিশ্বাস। আর ভিডিওতে শোনা যাচ্ছে চুরা লিয়া হে তুমনে যো দিলকো নাজার নাহি চুরানা সানাম গানটি। এছাড়া লাল দুপাট্টা, দিল কো কারার আয়াসহ বেশ কিছু গানে শর্ট ভিডিও বানিয়ে টিকটকের দর্শকের মন জয় করেছেন অপু বিশ্বাস। তবে টিকটকে অন্যদের তুলনায় খুব কম দেখা যায় এই তারকাকে। ওপুর টিকটক ফলোয়ার সংখ্যা ১ লাখ ৯৫ হাজার। বিদ্যা সিনহা মীমবিদ্যা সিনহা মীম সিনেমার পর্দার মতো টিকটকেও প্রাণবন্ত ভিডিও বানিয়ে দর্শকের মনে দোলা দিচ্ছেন বিদ্যা সিনহা মীম। একদম নতুন ধাঁচের এবং ভিন্ন ভিন্ন ভিডিও নিজের প্রোফাইলে শেয়ার করেছেন মীম। রংবেরঙের পোশাকে বাংলা-হিন্দি বিভিন্ন গানে ভক্তদের জন্য রয়েছে মীমের অসংখ্য গøামারস ভিডিও। বিভিন্ন গুণে মিম যে গুণান্বিত এর প্রমাণ তার ভিডিওগুলোতেই পাওয়া যায়। টিকটকে মীমের ফলোইয়ার সংখ্যা ১.৬ মিলিয়ন। নুসরাত ফারিয়ানুসরাত ফারিয়া বর্তমান প্রজন্মের নায়িকা নুসরাত ফারিয়া বেশ সরব টিকটকে। নিজের নিত্য দিনের ফ্যাশনেবল কার্যক্রমগুলো ফারিয়া শেয়ার করেন তার টিকটকে। এছাড়া বিভিন্ন গানে আছে নাচের এবং অভিনয়ের ভিডিও। তার ফলোয়ার সংখ্যা ২ লাখ ৫৫ হাজার। এছাড়া মাহিয়া মাহি, দীঘি, অধরা খান, পূজা চেরি, নাজিফা তুষিসহ প্রায় সব তারকাই এখন টিকটকে ভিডিও বানিয়ে সময় কাটাতে পছন্দ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দীর্ঘমেয়াদী যুদ্ধের ইঙ্গিত ইরানের

দীর্ঘমেয়াদী যুদ্ধের ইঙ্গিত ইরানের

ইসরায়েলি হামলায় লেবাননে ১,৩১৮ জনের মৃত্যু

ইসরায়েলি হামলায় লেবাননে ১,৩১৮ জনের মৃত্যু

 ইরানে শাসন পরিবর্তনে বিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

জোহরান মামদানি ইরানে শাসন পরিবর্তনে বিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

মোজতবা খামেনির অবস্থান নিয়ে যা বললো রাশিয়া

মোজতবা খামেনির অবস্থান নিয়ে যা বললো রাশিয়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App