×

শিক্ষা

টানা ৩ দিনের ছুটিতে যাচ্ছে সব শিক্ষাপ্রতিষ্ঠান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১১:৫৬ এএম

টানা ৩ দিনের ছুটিতে যাচ্ছে সব শিক্ষাপ্রতিষ্ঠান

ছবি : সংগৃহীত

দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে। রোববার (১২ এপ্রিল) থেকে শুরু হয়ে এই ছুটি চলবে মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত।

বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী জানা গেছে, ১২ এপ্রিল বৈসাবি উৎসব, ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি এবং ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে এসব প্রতিষ্ঠানে ছুটি থাকবে। ছুটি শেষে বুধবার (১৫ এপ্রিল) থেকে যথারীতি শ্রেণিকক্ষ কার্যক্রম পুনরায় শুরু হবে।

এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ইতোমধ্যে নোটিশের মাধ্যমে ছুটির বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১২ এপ্রিল বৈসাবি উৎসব, ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি এবং ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে স্কুল ও কলেজ শাখার শ্রেণি পাঠদানসহ সব ধরনের দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।

 আরো পড়ুন : শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফোনে যেসব অ্যাপ থাকলেই বাড়ছে সাইবার ঝুঁকি

ফোনে যেসব অ্যাপ থাকলেই বাড়ছে সাইবার ঝুঁকি

যে সিনেমা দেখে পূর্ণিমাকে চিঠি দিয়েছিলেন প্রধানমন্ত্রী

যে সিনেমা দেখে পূর্ণিমাকে চিঠি দিয়েছিলেন প্রধানমন্ত্রী

দীঘিনালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৯ দোকান, ক্ষতি ১৭ লাখ টাকা

দীঘিনালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৯ দোকান, ক্ষতি ১৭ লাখ টাকা

ইরানের সঙ্গে শান্তি আলোচনায় বসতে পাকিস্তানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

ইরানের সঙ্গে শান্তি আলোচনায় বসতে পাকিস্তানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App