×

জাতীয়

যে সিনেমা দেখে পূর্ণিমাকে চিঠি দিয়েছিলেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০১:১২ পিএম

যে সিনেমা দেখে পূর্ণিমাকে চিঠি দিয়েছিলেন প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

একসময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে চিঠি পেয়েছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা। সম্প্রতি একটি পডকাস্ট শোতে এসে তিনি নিজেই এই অজানা তথ্যটি প্রকাশ করেন, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

পূর্ণিমা জানান, ২০০৩ সালে ঢাকা ক্যান্টনমেন্টের গ্যারিসন সিনেমা হলে সপরিবারে ‘মনের মাঝে তুমি’ সিনেমাটি দেখে মুগ্ধ হয়ে তাকে শুভেচ্ছাস্বরূপ সেই চিঠিটি দিয়েছিলেন তারেক রহমান। 

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী সে সময় চিঠিতে ‘মনের মাঝে তুমি’র সব অভিনয়শিল্পীর নাম উল্লেখ করে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন। তিনি লিখেছিলেন, এরকম সিনেমা নিয়মিতভাবেই নির্মাণ হওয়া উচিত। আমরা যেন আমাদের ভালো কাজের ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখতে পারি, সেই কামনাও ব্যক্ত করেছিলেন তিনি। তার এ উদারতা আমাদের সিনেমা সংশ্লিষ্ট সবাইকে মুগ্ধ করেছিল।’ 

পূর্ণিমা আরও বলেন, ‘তখন তো সামাজিক মাধ্যমের যুগ ছিল না। সে সময় আমার মা পরিচিত সব সাংবাদিকদের চিঠিটি দেখিয়েছিলেন’। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ নামে এ শোতে অভিনেত্রী তার জীবনের আরও নানা বিষয় শেয়ার করেছেন উপস্থাপক রুম্মান রশীদ খানের সঙ্গে। জানিয়েছেন, রায়হান রাফী পরিচালিত ‘দহন’ এবং ‘প্রেশার কুকার’ সিনেমায় তিনি অভিনয়ের জন্য প্রস্তাব পেয়েছিলেন। এমনকি ‘দহন’ সিনেমায় সাইনও করেছিলেন তিনি। কেন তিনি এ দুটি সিনেমায় পরবর্তীতে অভিনয় করেননি, সেই ব্যাখ্যা তিনি দিয়েছেন পডকাস্টে। 

অভিনেত্রী আরও জানিয়েছেন, ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘এ জীবন তোমার আমার’র নায়িকা হিসাবে তিনি পরিচালক জাকির হোসেন রাজুর প্রথম পছন্দ ছিল না। অন্য এক নায়িকা সিনেমাটি করেননি বলে পূর্ণিমাকে কাস্ট করা হয়েছিল। অনুষ্ঠানটি আজ রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচার হবে।

অভিনেত্রী পূর্ণিমা সম্প্রতি এক পডকাস্টে নিজের ক্যারিয়ারের শুরুর দিকের অজানা কিছু তথ্য তুলে ধরেছেন। তিনি জানান, তার প্রথম সিনেমা ‘এ জীবন তোমার আমার’-এ নায়িকা হিসেবে তিনি পরিচালক জাকির হোসেন রাজুর প্রথম পছন্দ ছিলেন না; অন্য এক নায়িকা কাজ না করায় শেষ পর্যন্ত তাকে সেই ছবিতে কাস্ট করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান ইস্যুতে কঠোর অবস্থানে ট্রাম্প, আলোচনা ব্যর্থ হলে হামলার হুঁশিয়ারি

ইরান ইস্যুতে কঠোর অবস্থানে ট্রাম্প, আলোচনা ব্যর্থ হলে হামলার হুঁশিয়ারি

প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যা করেছিলেন আমির খান

প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যা করেছিলেন আমির খান

সবজির দাম ঊর্ধ্বমুখী, ১০০ টাকার নিচে নেই সবজি

সবজির দাম ঊর্ধ্বমুখী, ১০০ টাকার নিচে নেই সবজি

জাতীয় দলে ফিরতে সাকিবকে যে শর্ত দিলো বিসিবি

জাতীয় দলে ফিরতে সাকিবকে যে শর্ত দিলো বিসিবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App