×

শিক্ষা

৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষার সিলেবাস চূড়ান্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১২:৩৬ পিএম

৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষার সিলেবাস চূড়ান্ত

প্রকাশিত সিলেবাসে প্রতিটি অধিদপ্তরের জন্য অভিন্ন কিছু বিষয় রাখা হয়েছে। ছবি : সংগৃহীত

২০২৬ সালের জন্য ৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে বিভিন্ন পদের জন্য এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।

সম্প্রতি প্রকাশিত সিলেবাস অনুযায়ী, প্রতিটি অধিদপ্তরের জন্য অভিন্ন কিছু বিষয় রাখা হয়েছে। এর মধ্যে বাংলা, ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে (আইসিটি) ১০ নম্বর করে বরাদ্দ থাকবে।

মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তিতে ৫ নম্বর এবং সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী) অংশে ৫ নম্বর বরাদ্দ থাকবে। এছাড়া প্রশাসনিক ব্যবস্থাপনায় ১০ এবং আর্থিক ব্যবস্থাপনায় ১০ নম্বর রাখা হয়েছে। তবে বিশেষায়িত শিক্ষার ক্ষেত্রে সাধারণ শিক্ষা ব্যবস্থায় ২০ নম্বর, কারিগরি শিক্ষায় কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট মৌলিক জ্ঞান ২০ নম্বর এবং মাদ্রাসা শিক্ষায় আল কুরআন, হাদীস ও ফিকাহসহ সংশ্লিষ্ট বিষয়গুলো ২০ নম্বরের অন্তর্ভুক্ত।

আরো পড়ুন : ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা তুলে দেওয়ার পক্ষে মত

সিলেবাসে সাধারণ জ্ঞান অংশে সাম্প্রতিক বিষয়াবলির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এতে জুলাই আন্দোলন, ২০২৪ সালের অন্তর্বর্তীকালীন সরকার, সংস্কার কমিশন এবং ২০২৬ সালের জাতীয় নির্বাচন সংক্রান্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত। এছাড়া আইসিটি অংশে ই-নথি, ক্লাউড কম্পিউটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নৈতিক ব্যবহারের মতো আধুনিক বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।

কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, এমসিকিউ পরীক্ষায় মোট প্রশ্নের ৪০ শতাংশ জ্ঞানমূলক, ৩০ শতাংশ অনুধাবনমূলক, ২০ শতাংশ প্রয়োগমূলক এবং ১০ শতাংশ উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য নম্বর কাটা নিয়ম বহাল থাকবে। বিশেষ করে প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা অংশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির প্রবিধানমালা, এমপিও নীতিমালা এবং বাজেট প্রণয়ন সংক্রান্ত বিষয়গুলো বাধ্যতামূলক করা হয়েছে।

সংশ্লিষ্ট প্রার্থীরা এনটিআরসিএ এর অফিসিয়াল ওয়েবসাইট (www.ntrca.gov.bd) থেকে বিস্তারিত সিলেবাস ও নির্দেশনা সংগ্রহ করতে পারবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App