×

জাতীয়

ইউনূস-নূরজাহানের বিচারের দাবিতে মানববন্ধন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৮:২৮ এএম

ইউনূস-নূরজাহানের বিচারের দাবিতে মানববন্ধন

ছবি : ভোরের কাগজ

হাম নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ ও উদ্বিগ্ন অভিভাবকরা। একই সঙ্গে কৃত্রিম টিকা সংকট তৈরির মাধ্যমে শিশুহত্যার মতো জঘন্য অপরাধ সংঘটিত করার দায়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও তার মন্ত্রিসভার স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের কঠোর শাস্তির দাবি জানান তাঁরা।

সোমবার (১৮ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া অনেক শিশুর অভিভাবকও এই মানববন্ধনে অংশ নেন।

দেশের সাধারণ নাগরিকদের ক্ষেত্রে চিকিৎসার সংকট এবং সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে নানা অভিযোগ জানিয়ে মানববন্ধনে উপস্থিত অভিভাবকরা বলেন, ‘পৃথিবী যেখানে উন্নয়নের পথে, সেখানে আমাদের দেশের শিশুরা মারা যাচ্ছে চিকিৎসার অভাবে। এই শিশুদের পক্ষ থেকে আমরা অবিলম্বে ইউনূস গংয়ের বিচার চাই।’

অভিভাবকরা আক্ষেপ জানিয়ে বলেন, ‘মন্ত্রীর বাচ্চারা যদি হামে আক্রান্ত হয় তাহলে তাঁরা বিদেশে নিয়ে যেতে পারেন। অথচ আমাদের কৃষকের বাচ্চারা মারা যায়। সুধীসমাজ কি আজ দেখে না বাংলাদেশ থেকে কত ফুল ঝরে যাচ্ছে? বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এখন কেন শিশু হত্যা নিয়ে কথা বলছে না?’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপিকর্মীকে কুপিয়ে হত্যা, কেটে নিলো ডান হাত

বিএনপিকর্মীকে কুপিয়ে হত্যা, কেটে নিলো ডান হাত

রাজশাহীতে ১২ ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক

রাজশাহীতে ১২ ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক

ওয়াশিংটনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপক্ষীয় কূটনৈতিক বৈঠক

ওয়াশিংটনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপক্ষীয় কূটনৈতিক বৈঠক

বিজয় সরণির কলমিলতা বাজারের আগুন নিয়ন্ত্রণে

বিজয় সরণির কলমিলতা বাজারের আগুন নিয়ন্ত্রণে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App