×

ফুটবল

নেইমারকে রেখেই ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৮:৩০ এএম

নেইমারকে রেখেই ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা

ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দীর্ঘ আড়াই বছর জাতীয় দলের বাইরে থাকার পর আবারও ব্রাজিলের হলুদ জার্সিতে ফিরছেন ফরোয়ার্ড নেইমার জুনিয়র।

মঙ্গলবার (১৯ মে) ব্রাজিলের রিও ডি জেনিরোর ঐতিহাসিক মিউজিয়াম অব টুমরো অডিটোরিয়ামে এক জমকালো অনুষ্ঠানে সেলেসাওদের স্কোয়াড ঘোষণা করেন দলটির প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

২০২৩ সালের অক্টোবরে হাঁটুর গুরুতর চোটে পড়ার পর আর হলুদ জার্সি গায়ে চাপাতে পারেননি নেইমার। আসন্ন বিশ্বকাপে নেইমার দলে জায়গা পাবেন কিনা তা নিয়েও অনিশ্চয়তা ছিল।

কোচ আনচেলত্তি স্পষ্ট করে দিয়েছিলেন- পুরোপুরি ফিট ও ভালো ছন্দে থাকলেই কেবল বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার বিবেচনায় আসবেন নেইমার। বারবার উপেক্ষিত হওয়ার পর অবশেষে কোচের মন জয় করতে পারলেন জনপ্রিয় এই তারকা ফুটবলার। 

তবে দলে জায়গা না পাওয়া বড় চমকগুলোর মধ্যে অন্যতম হলেন রদ্রিগো। শেষ পর্যন্ত দলে থাকার আলোচনায় ছিলেন থিয়াগো সিলভার মতো অভিজ্ঞ মুখও।

দলে বড় চমক হিসেবে রাখা হয়েছে রিয়াল মাদ্রিদ থেকে লোনে অলিম্পিক লিও-তে গিয়ে দুর্দান্ত খেলা এনদ্রিক ও ম্যানচেস। 

২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াডে যারা রয়েছেন-

গোলরক্ষক: আলিসন বেকার, এডারসন মোয়ারেস, ওয়েভারটন

ডিফেন্ডার: আলেক্স সান্দ্রো, ব্রেমার, দানিলো, দগলাস সান্তোস, গাব্রিয়েল, ইবানিয়েজ, লিও পেরেইরা, মার্কিনিয়োস, ওয়েসলি

মিডফিল্ডার: ব্রুনো গিমারায়েস, কাসেমিরো, দানিলো, ফাবিনিয়ো, লুকাস পাকেতা

ফরোয়ার্ড: এনদ্রিক, গাব্রিয়েল মার্টি‌নেল্লি, ইগর থিয়াগো, লুইজ এনরিকে, মাতিউস কুনিয়া, নেইমার জুনিয়র, রাফিনিয়া, রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপিকর্মীকে কুপিয়ে হত্যা, কেটে নিলো ডান হাত

বিএনপিকর্মীকে কুপিয়ে হত্যা, কেটে নিলো ডান হাত

রাজশাহীতে ১২ ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক

রাজশাহীতে ১২ ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক

ওয়াশিংটনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপক্ষীয় কূটনৈতিক বৈঠক

ওয়াশিংটনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপক্ষীয় কূটনৈতিক বৈঠক

বিজয় সরণির কলমিলতা বাজারের আগুন নিয়ন্ত্রণে

বিজয় সরণির কলমিলতা বাজারের আগুন নিয়ন্ত্রণে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App