×

শিক্ষা

এইচএসসির ফরম পূরণ শুরু ১ মার্চ, তিন বিভাগে বাড়ল ফি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০২ পিএম

এইচএসসির ফরম পূরণ শুরু ১ মার্চ, তিন বিভাগে বাড়ল ফি

ছবি : সংগৃহীত

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এইচএসসির ফরম পূরণে তিন বিভাগের শিক্ষার্থীদের জন্য ফি বাড়িয়েছে। গত বছরের (২০২৫) তুলনায় এবার প্রতিটি বিভাগের ফি ২১০ টাকা বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১ মার্চ। বিলম্ব ফি (জরিমানা) ছাড়া ফরম পূরণ প্রক্রিয়া চলবে ৯ মার্চ পর্যন্ত। তবে ফি পরিশোধ করা যাবে ১০ মার্চ পর্যন্ত। জরিমানাসহ শিক্ষার্থীরা ১১ থেকে ১৮ মার্চ পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সই করেছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

আরো পড়ুন: শিক্ষার মান ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা চলছে : শিক্ষামন্ত্রী

আরো পড়ুন: নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, ৮ সদস্য গ্রেপ্তার

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেবল বৈধ রেজিস্ট্রেশনধারী পরীক্ষার্থীরা আবেদন ফরম পূরণ করতে পারবেন। কোনো পরীক্ষার্থী যদি তার রেজিস্ট্রেশন বহির্ভূত কোনো বিষয় বা বিষয়গুলোর পরীক্ষায় অংশ নেন, তবে সেই বিষয়গুলোর পরীক্ষা কোনোরূপ যোগাযোগ ছাড়াই বাতিল করা হবে।

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণের মোট ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। আগের বছর (২০২৫) এই ফি ছিল ২ হাজার ৭৮৫ টাকা। ফলে এবছর ফি বেড়েছে ২১০ টাকা।

মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণের ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪৩৫ টাকা। গত বছর এই দুই বিভাগের ফি ছিল ২ হাজার ২২৫ টাকা। তাই এই দুই বিভাগেও এ বছর ফি বেড়েছে ২১০ টাকা। 

ঢাকা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজ্ঞান বিভাগের (চতুর্থ বিষয়সহ) শিক্ষার্থীদের বোর্ড ফি ২ হাজার ১৪০ টাকা এবং কেন্দ্র ফি (ব্যবহারিক ফিসহ) ৮৫৫ টাকা। মোট ফি ২ হাজার ৯৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

মানবিক বিভাগের (চতুর্থ বিষয়সহ) শিক্ষার্থীদের বোর্ড ফি ১ হাজার ৯৪০ টাকা এবং কেন্দ্র ফি ৪৯৫ টাকা, মোট ফি ২ হাজার ৪৩৫ টাকা। ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রেও একইভাবে বোর্ড ফি ১ হাজার ৯৪০ টাকা এবং কেন্দ্র ফি ৪৯৫ টাকা। মোট ফি দিতে হবে ২ হাজার ৪৩৫ টাকা।

মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের চতুর্থ বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে, নির্ধারিত ফি সঙ্গে অতিরিক্ত ১৪০ টাকা ব্যবহারিক ফি দিতে হবে। এ ছাড়া ঐচ্ছিক বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে, প্রতি বিষয়ের জন্য ১৪০ টাকা অতিরিক্ত ফি পরিশোধ করতে হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বলেন, কলেজগুলোতে নির্বাচনি পরীক্ষা শেষ করে আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে ফল প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে। এরপর ১ মার্চ থেকে ফরম পূরণ শুরু হবে। পরীক্ষার সময়সূচি এখনো ঠিক করা হয়নি; সময়সূচিও দ্রুত জানিয়ে দেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই, চড়া দামেই বিক্রি হচ্ছে পণ্য

নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই, চড়া দামেই বিক্রি হচ্ছে পণ্য

মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজে পাওয়ার লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও ইরান

রুদ্ধশ্বাস অভিযান মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজে পাওয়ার লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও ইরান

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

আজ স্বর্ণের বাজারদর যত

আজ স্বর্ণের বাজারদর যত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App