×

শিক্ষা

৩ দফা দাবিতে প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি শুরু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১০:১৪ এএম

৩ দফা দাবিতে প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি শুরু

ছবি : সংগৃহীত

সহকারী শিক্ষকদের বেতন–ভাতা ও পদোন্নতি–সংক্রান্ত তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে আজ রোববার (৩০ নভেম্বর) থেকে সারা দেশে লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি ও পরীক্ষা বর্জন কর্মসূচি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

গত শনিবার (২৯ নভেম্বর) প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ এক যৌথ বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেয়।

বিবৃতিতে বলা হয়, অর্থ মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে আশ্বাস পাওয়ার পর ১৮ দিন অতিবাহিত হলেও তিন দফা দাবির বিশেষত আপাতত ১১তম গ্রেডে বেতন স্কেল নির্ধারণের বিষয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।

এ অবস্থায় গত ২৭ নভেম্বর সারাদেশে প্রায় সব বিদ্যালয়ে অনুষ্ঠিত স্বতঃস্ফূর্ত পূর্ণদিবস কর্মবিরতিতে অংশ নেওয়া শিক্ষকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে সংগঠনটি। তারা বলেন, আমাদের সহকর্মী শহীদ ফাতেমার আত্মত্যাগ ও দুই শতাধিক সহকর্মীর রক্ত বৃথা যেতে দেব না।

বিবৃতিতে আরো বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের পূর্বের কমিটমেন্ট অনুযায়ী তিন দফা দাবি বাস্তবায়নে কোনো অগ্রগতি না থাকায় রোববার থেকে আগের ঘোষণার মতো পরীক্ষা বর্জনসহ লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি চলবে।

সহকারী শিক্ষকদের তিন দফা দাবি

১. সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে বাস্তবায়ন

২. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তিতে জটিলতার সমাধান

৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দীর্ঘমেয়াদী যুদ্ধের ইঙ্গিত ইরানের

দীর্ঘমেয়াদী যুদ্ধের ইঙ্গিত ইরানের

ইসরায়েলি হামলায় লেবাননে ১,৩১৮ জনের মৃত্যু

ইসরায়েলি হামলায় লেবাননে ১,৩১৮ জনের মৃত্যু

 ইরানে শাসন পরিবর্তনে বিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

জোহরান মামদানি ইরানে শাসন পরিবর্তনে বিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

মোজতবা খামেনির অবস্থান নিয়ে যা বললো রাশিয়া

মোজতবা খামেনির অবস্থান নিয়ে যা বললো রাশিয়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App