×

শিক্ষা

৪৭তম বিসিএসের আবেদন স্থগিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ০৫:১৯ পিএম

৪৭তম বিসিএসের আবেদন স্থগিত

৪৭তম বিসিএসের আবেদন স্থগিত। ছবি: সংগৃহীত

৪৭তম বিসিএসের আবেদন স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সোমবার (৯ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) থেকে অনলাইনে এ আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। আজ (সোমবার) মাত্র কয়েক ঘণ্টা আগে তা স্থগিতের ঘোষণা দিলো পিএসসি। তবে ঠিক কী কারণে এ আবেদন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে তাৎক্ষণিক তা জানাতে পারেননি পিএসসির জনসংযোগ কর্মকর্তা।

আরো পড়ুন: জানা গেল স্কুলে ভর্তির লটারির নতুন তারিখ

গত ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৭তম বিসিএসের আবেদনপত্র পূরণ ও ফি জমার প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল ১০ ডিসেম্বর সকাল ১০টায়। শেষ সময় ছিল ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। তবে তার আগের দিন এ প্রক্রিয়া স্থগিত করা হলো।

এ বিসিএসে তিন হাজার ৪৮৭ জনকে ক্যাডার এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেয়া হবে। সবচেয়ে বেশি শূন্যপদ স্বাস্থ্য ক্যাডারে। এ ক্যাডারে সহকারী সার্জন পদে ১ হাজার ৩৩১ এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০টি শূন্যপদে নিয়োগ দেয়া হবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App