×

শিক্ষা

জানা গেল স্কুলে ভর্তির লটারির নতুন তারিখ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ০৯:২৮ পিএম

জানা গেল স্কুলে ভর্তির লটারির নতুন তারিখ

ছবি: সংগৃহীত

সারাদেশের সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তির লটারির তারিখ পরিবর্তন হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৭ ডিসেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই লটারির আয়োজন করা হবে। 

রবিবার (৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপ-পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ আজিজ উদ্দিন। তিনি বলেন, লটারি আয়োজনের তারিখ পরিবর্তন হয়েছে। পূর্ব ঘোষিত ভর্তির লটারির তারিখ ছিল ১২ ডিসেম্বর। এর পরিবর্তে লটারি হবে আগামী ১৭ ডিসেম্বর। কারিগরি কিছু জটিলতায় তারিখ পরিবর্তন করা হয়েছে।

গত ১২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে স্কুলে ভর্তির আবেদন করার সুযোগ পেয়েছিল শিক্ষার্থীরা। ১৮ দিনে সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ৯ লাখ ৮৩ হাজার ৫৩৯ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছে। সরকারি স্কুলে ভর্তির জন্য আবেদন করেছেন ৬ লাখ ৩৫ হাজার ৭২ জন শিক্ষার্থী। আর বেসরকারি স্কুলে ৩ লাখ ৪৮ হাজার ৪৬৭টি।

আরো পড়ুন: যে কারণে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাবি স্টেশন

ভর্তি কমিটি জানিয়েছে, ৬৮০টি সরকারি স্কুলে ১ লাখ ৮ হাজার ৭১৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৬ লাখ ৩৫ হাজার ৭২ জন। সরকারিতে স্কুল আবেদনকারীরা পছন্দ দিয়েছে ৯ লাখ ৬৪ হাজার ৮৫০টি।

এখন লটারির মাধ্যমে আবেদনকারীদের মধ্য থেকে স্কুলগুলোর জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে। আর লটারির পর শুরু হবে ভর্তি প্রক্রিয়া। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App