×

অর্থনীতি

নির্বাচনের ছুটিতে এটিএম বুথ নিয়ে বিশেষ নির্দেশনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৮ পিএম

নির্বাচনের ছুটিতে এটিএম বুথ নিয়ে বিশেষ নির্দেশনা

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ছুটির সময় ব্যাংকগুলোকে এটিএম বুথে পর্যাপ্ত অর্থ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ছুটির সময়ে মোবাইল ফোনে কোনো সন্দেহজনক আর্থিক লেনদেন হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় জানাতে বলা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, নির্বাচনকালীন ছুটিতেও ইউটিলিটি বিল পরিশোধ সেবা স্বাভাবিক থাকবে। তবে এই সময়ে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের হিসাবে তাৎক্ষণিক অর্থ স্থানান্তর (ইন্টারব্যাংক ইনস্ট্যান্ট ট্রান্সফার) সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।

আরো পড়ুন : ভোটার স্লিপে প্রার্থীর নাম ও প্রতীক নিয়ে নতুন নির্দেশনা

নির্বাচনে অর্থের অপব্যবহার রোধে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং ইন্টারনেট ব্যাংকিং সেবায় সাময়িক সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।

এর আগে রোববার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ এ বিষয়ে একটি নির্দেশনা জারি করে। নির্দেশনায় বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এমএফএস এবং এনপিএসবির আওতাধীন আইবিএফটির মাধ্যমে ব্যক্তি-থেকে-ব্যক্তি (পিটুপি) লেনদেনের অপব্যবহার ঠেকাতে সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৯৬ ঘণ্টা মোবাইল ব্যাংকিংয়ের ব্যক্তিগত হিসাবের লেনদেন সীমা নির্ধারণ করা হয়েছে।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান যুদ্ধ ‘শেষ’, জানাল ট্রাম্প প্রশাসন

ইরান যুদ্ধ ‘শেষ’, জানাল ট্রাম্প প্রশাসন

রাশিয়া থেকে ৩৫ হাজার টন এমওপি সার কিনবে সরকার

রাশিয়া থেকে ৩৫ হাজার টন এমওপি সার কিনবে সরকার

অতিরিক্ত সচিবদের বিদেশ ভ্রমণে নতুন নির্দেশনা

অতিরিক্ত সচিবদের বিদেশ ভ্রমণে নতুন নির্দেশনা

সৌদি পৌঁছেছেন ৪০ হাজার ১৭৭ জন হজযাত্রী

সৌদি পৌঁছেছেন ৪০ হাজার ১৭৭ জন হজযাত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App