×

অর্থনীতি

তিন দিনে রেমিট্যান্স এলো ৩৫০ মিলিয়ন ডলার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১০:১৩ পিএম

তিন দিনে রেমিট্যান্স এলো ৩৫০ মিলিয়ন ডলার

ছবি: সংগৃহীত

নভেম্বর মাসের প্রথম তিন দিনে দেশে ৩৫০ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। মঙ্গলবার (৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য থেকে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, নভেম্বর মাসের প্রথম তিন দিনে দেশের রেমিট্যান্স প্রবাহ আগের বছরের একই সময়ের তুলনায় ৪৮.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছর একই সময়ে এসেছিল ২২১ মিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৩ নভেম্বর পর্যন্ত প্রবাসীরা মোট ১০ হাজার ৪৭৫ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৯ হাজার ১৫৯ মিলিয়ন ডলার।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ১০.১৪ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের ৮.৯ বিলিয়ন ডলারের চেয়ে প্রায় ১.২৪ বিলিয়ন ডলার বেশি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশে এলো আরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

দেশে এলো আরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

পশ্চিমবঙ্গে ১৫ কেন্দ্রে কারচুপি, পুনর্নির্বাচনের সিদ্ধান্ত

পশ্চিমবঙ্গে ১৫ কেন্দ্রে কারচুপি, পুনর্নির্বাচনের সিদ্ধান্ত

আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি

রাশেদ প্রধান আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App