×

অর্থনীতি

ফের নিলামে উঠছে এস আলম গ্রুপের জমি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ১২:৩২ পিএম

ফের নিলামে উঠছে এস আলম গ্রুপের জমি

এস আলম গ্রুপের ১০ হাজার কোটি টাকার ঋণের প্রায় পুরোটাই খেলাপি হয়ে গেছে। ছবি : সংগৃহীত

বকেয়া ঋণের টাকা আদায়ে আবারো নিলামে তোলা হচ্ছে এস আলমের সম্পত্তি। এস আলম গ্রুপের কোম্পানি এস আলম সুগার রিফাইন ইন্ডাস্ট্রি লিমিটেডের ২ হাজার ৯৭১ শতাংশ জমি নিলামে তুলছে রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংক। 

এস আলম সুগার রিফাইন ইন্ডাস্ট্রি লিমিটেডের কাছে ব্যাংকটির পাওনা ১ হাজার ৭৭৭ কোটি টাকা। চট্টগ্রামের সাধারণ বিমা করপোরেট শাখায় এই ঋণ রয়েছে। সেই ঋণের দায়ে এই জমি নিলামের তোলার বিষয়টি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে জনতা ব্যাংক।

জানা গেছে, জনতা ব্যাংক থেকে নেয়া এস আলম গ্রুপের ১০ হাজার কোটি টাকার ঋণের প্রায় পুরোটাই খেলাপি হয়ে গেছে। ফলে প্রতিটি ঋণের বিপরীতে যে জমি বন্ধক দেয়া আছে, তা একের পর এক নিলামে তুলছে জনতা ব্যাংক। ব্যাংকিং আইন অনুসারে প্রথমে জমি নিলামে তোলা হবে, তা না হলে অন্য প্রক্রিয়ায় এই অর্থ তুলে নেয়া হবে।

আরো পড়ুন : এস আলমের ছয় কারখানা বন্ধ ঘোষণা

এর আগেও জনতা ব্যাংক খেলাপি ঋণ আদায়ে এস আলম গ্রুপের জমি নিলামে তুলেছে। ১ হাজার ৮৫০ কোটি টাকার খেলাপি ঋণ আদায়ের জন্য ২০ নভেম্বর ১ হাজার ৮৬০ শতাংশ জমি নিলামে তোলা হয়। গ্রুপটির সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং করপোরেশন লিমিটেডের কাছে এই টাকা অনাদায়ি ছিল। জনতা ব্যাংকের চট্টগ্রামের সাধারণ বীমা ভবন করপোরেট শাখা থেকে এই ঋণ নেয়া হয়। সে শাখাতেই নিলাম ডাকা হয়।

জনতা ব্যাংক সূত্রে জানা গেছে, এস আলম গ্রুপ ২০০৪ সাল থেকে জনতা ব্যাংকের গ্রাহক। ব্যাংকটির চট্টগ্রামের সাধারণ বীমা ভবন করপোরেট শাখার দেওয়া ঋণের ৮০ শতাংশের বেশি নিয়েছে গ্রুপটি। ১০ হাজার ১০০ কোটি টাকা ঋণের বিপরীতে ব্যাংকটিতে বন্ধক আছে ২ হাজার ৭৪৯ কোটি টাকার জমি ও স্থাপনা। অর্থাৎ এসব জমি ও স্থাপনা বিক্রি করেও টাকা তুলতে পারবে না জনতা ব্যাংক।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে স্বপদে বহালের দাবি

পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে স্বপদে বহালের দাবি

আওয়ামী লীগ–ছাত্রদল সংঘর্ষ, নোয়াখালীতে গ্রেপ্তার আরও ১৮

আওয়ামী লীগ–ছাত্রদল সংঘর্ষ, নোয়াখালীতে গ্রেপ্তার আরও ১৮

পুলিশি পাহারায় জানাজা শেষে কারাগারে ফেরত

আবেগঘন দৃশ্য পুলিশি পাহারায় জানাজা শেষে কারাগারে ফেরত

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের হস্তক্ষেপ দাবি

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের হস্তক্ষেপ দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App