×

অর্থনীতি

টাকা থেকে বঙ্গবন্ধুর ছবি বাদ প্রসঙ্গে যা বললেন বাংলাদেশ ব্যাংক গভর্নর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ০৮:১৪ পিএম

টাকা থেকে বঙ্গবন্ধুর ছবি বাদ প্রসঙ্গে যা বললেন বাংলাদেশ ব্যাংক গভর্নর

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, হাজার টাকার নোট বা‌তিলের কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। মঙ্গলবার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকে বোর্ড মি‌টিংয়ে এক সংবাদ সম্মেলনে ‌তি‌নি এ কথা বলেন। তি‌নি বলেন, ১০০০ টাকার নোট বা‌তিলের গুঞ্জন শোনা যাচ্ছে, কিন্তু নোট বা‌তিলের এমন কোনো সিদ্ধান্ত আপাতত নেই।

এর আগে বাংলাদেশ ব্যাংক থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, ‘এক হাজার টাকা মূল্যমানের নোট বাতিলের যে তথ্য ছড়িয়েছে, তা গুজব।’ বঙ্গবন্ধুর ছ‌বি বাদ দেয়া ও নতুন গভর্নরের সই করা ‌নোট শিগ‌গিরই আসবে কি না এ বিষয়ে গভর্নর বলেন, যখন টাঁকশালে নোট বানানোর প্রয়োজন হবে তখন নোট ছাপানো হবে, সই যাবে।

আরো পড়ুন: ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিলো বাংলাদেশ ব্যাংক

এদিকে আজ দুপুরে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, এক হাজার টাকার নোট বাতিল নিয়ে কিছু বলা উচিত নয়। এটি বাতিলের সিদ্ধান্ত সহজে নেয়া যাবে না। তিনি আরো বলেন, ‘এক হাজার টাকার নোট যেভাবে চলছে তাতে তো কোনো সমস্যা নেই।’

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচলিত ১ হাজার টাকার নোট বাতিলের গুঞ্জন শুরু হয়। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকে টাকা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দেয়ারও দাবি জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিয়ের আগে  শারীরিক সম্পর্ক ‘চারিত্রিক দোষ’ নয়

ভারতের সুপ্রিম কোর্ট বিয়ের আগে শারীরিক সম্পর্ক ‘চারিত্রিক দোষ’ নয়

‘টিআইবির প্রতিবেদন পত্রিকার পেপারকাটিং’

‘টিআইবির প্রতিবেদন পত্রিকার পেপারকাটিং’

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App