×

অর্থনীতি

মাঙ্কিপক্স: মোংলা বন্দরে সতর্কতা জারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ০৭:২৪ পিএম

মাঙ্কিপক্স: মোংলা বন্দরে সতর্কতা জারি

ছবি : সংগৃহীত

মাঙ্কিপক্সের (এমপক্স) ঝুঁকি এড়াতে মোংলা বন্দরে বিশেষ সতর্কতা নেয়া হয়েছে। ইতোমধ্যে দেশের বিমানবন্দরগুলোতে যে সতর্কতা নেয়া হয়েছে, মোংলা বন্দরের জন্য একই ধরনের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে কর্তৃপক্ষ। সোমবার (১৯ আগস্ট) থেকে ওই ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ। এছাড়াও গঠন করা হয়েছে ছয় সদস্যের একটি মেডিকেল টিম। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন শাহিন রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মাঙ্কিপক্স ভাইরাস ছড়িয়ে যাওয়ার আশঙ্কায় এর প্রতিরোধ এবং নিয়ন্ত্রণে বন্দরে বিশেষ সতর্কতা নেয়া হয়েছে। বন্দরে আসা বিদেশি জাহাজের নাবিকদের জাহাজ থেকে লোকালয়ে নামার বিষয়ে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। একই সঙ্গে নৌপরিবহন মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে পোর্ট হেলথকে চিঠি দেয়া হয়েছে। সেইসঙ্গে চিঠিতে জরুরি আইসোলেশনের ব্যবস্থা করতে বলা হয়েছে।’

আরো পড়ুন : মাঙ্কিপক্স মোকাবেলায় হটলাইন চালু

ওই চিঠিতে উল্লেখ করা হয়, মোংলা বন্দরে আসা জাহাজের নাবিকদের মাধ্যমে দেশের অভ্যন্তরে এ রোগ প্রবেশ করতে না পারে, সেজন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। বন্দরে জরুরি আইসোলেশনের ব্যবস্থা নিতে বলা হয়েছে চিঠিতে।

এ দিকে মাঙ্কিপক্স ঝুঁকি এড়াতে বন্দর কর্তৃপক্ষের গঠিত ছয় সদস্যের মেডিকেল টিমও ওই রোগ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। মেডিকেল টিমের প্রধান পোর্ট হেলথের উপ-পরিচালক ডা. শেখ মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, বন্দর থেকে নির্দেশনা পাওয়ার পরই তারা কাজ শুরু করে দিয়েছেন। বন্দরে আসা বিদেশি নাবিকদের মাধ্যমে এই রোগ যেন ছড়িয়ে যেতে না পারে, সেজন্য তারা যাবতীয় কাজ করছেন।

এই রোগ করোনার চেয়েও ভয়াবহ উল্লেখ করে তিনি বলেন, সবাইকে অধিক সতর্ক থাকতে হবে। দেশের ১৯টি স্থলবন্দরে অধিক সতর্কতা জোরদার করতে হবে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দিল্লিতেও বিজেপির ঝুলিতে গেলো তৃণমূলের কুড়ি ভোট

দিল্লিতেও বিজেপির ঝুলিতে গেলো তৃণমূলের কুড়ি ভোট

জঙ্গল সলিমপুর ১০ কিমি সড়ক নির্মাণ শুরু করেছে সেনাবাহিনী

জঙ্গল সলিমপুর ১০ কিমি সড়ক নির্মাণ শুরু করেছে সেনাবাহিনী

সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন হলে সুবিধা হতো

ইসি মাছউদ সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন হলে সুবিধা হতো

থানা ফটকে সবুজের ‘জয় বাংলা’ স্লোগান ভাইরাল

থানা ফটকে সবুজের ‘জয় বাংলা’ স্লোগান ভাইরাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App