×

নাটক

হঠাৎ থানায় কেন অভিনেত্রী মনিরা মিঠু?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৭ পিএম

হঠাৎ থানায় কেন অভিনেত্রী মনিরা মিঠু?

ছবি: অভিনেত্রী মনিরা আক্তার মিঠু

রাজধানীর সড়কে অতর্কিত হামলা ও মারধরের শিকার হয়েছেন অভিনেত্রী মনিরা আক্তার মিঠুর বড় ছেলে মুশফিক ইসলাম উপন্যাস। অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তির হামলায় ছেলে আহত হওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনায় রাজধানীর উত্তরায় তুরাগ থানায় অভিযোগ দায়ের করেন তিনি। মামলার প্রস্তুতিও নিচ্ছেন অভিনেত্রী।

জানা যায়, আজ সকালে রাজধানীর উওরার দিয়াবাড়ি মেট্রো স্টেশন এলাকায় হামলার শিকার হন তার বড় ছেলে উপন্যাস। দ্রুতগামী একটি প্রাইভেটকার পেছন থেকে সজোরে ধাক্কা দেয় তাদের গাড়িতে। এ সময় তার ছেলে প্রতিবাদ জানিয়ে গাড়িটিকে আটকাতে গেলে দুর্বৃত্তরা উপন্যাসকে বেধড়ক পিটিয়ে আহত করে পালিয়ে যায়।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে অভিনেত্রী মনিরা আক্তার বলেন, ‘আমার বড় ছেলে হামলার শিকার হয়ে চোখে প্রচাণ্ড আঘাত পেয়েছে। লিখিত অভিযোগ নিয়ে রাজধানী উত্তরার তুরাগ থানায় এসেছি। মামলার প্রস্তুতি চলছে। মামলার পর বিস্তারিত জানাব।’

তুরাগ থানার ডিউটি অফিসার সানজিদা বলেন, ‘মনিরা আক্তার মিঠু থানায় এসেছেন। আমরা তার অভিযোগ শুনছি। অভিযোগের ভিত্তিতে আমাদের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবে।’

তবে চোখের সামনেই ছেলের রক্তাক্ত চোখের ছবি এবং বিধ্বস্ত গাড়ির দৃশ্য দেখে ভেঙে পড়েছেন অভিনেত্রী। 

তিনি বলেন, ‘দুর্বৃত্তরা তার ছেলেকে রাস্তায় ফেলে পিটিয়ে রক্তাক্ত করে সে মুহূর্তের ভিডিও তার কাছে রয়েছে।’

তিনি আরো বলেন, ‘অভিযুক্তদের ব্যবহৃত ঢাকা মেট্রো-ঘ সিরিয়ালের গাড়ির নম্বর শনাক্ত করা গেছে। প্রকাশ্য দিবালোকে জনাকীর্ণ এলাকায় এমন ধৃষ্টতাপূর্ণ হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি করেন তিনি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশে এলো আরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

দেশে এলো আরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

পশ্চিমবঙ্গে ১৫ কেন্দ্রে কারচুপি, পুনর্নির্বাচনের সিদ্ধান্ত

পশ্চিমবঙ্গে ১৫ কেন্দ্রে কারচুপি, পুনর্নির্বাচনের সিদ্ধান্ত

আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি

রাশেদ প্রধান আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App