×

ঢাকা

মসজিদের জন্য প্লট বরাদ্দের দাবিতে সমাবেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৮:৩৬ পিএম

মসজিদের জন্য প্লট বরাদ্দের দাবিতে সমাবেশ

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা মডেল টাউনের ১৬ নম্বর সেক্টরে মসজিদের জন্য সরকারি প্লট স্থায়ীভাবে বরাদ্দের দাবিতে সমাবেশ করেছেন স্থানীয় মুসল্লি ও বাসিন্দারা। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে অস্থায়ীভাবে পরিচালিত ‘মসজিদ আল জান্নাহ’র নামে সরকারি প্লটটি স্থায়ীভাবে বরাদ্দ দেওয়া হোক।

সমাবেশে বক্তারা বলেন, উত্তরা মডেল টাউনের ১৬ নম্বর সেক্টরে বিভিন্ন ধর্মের উপাসনালয়ের জন্য জমি বরাদ্দ থাকলেও সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর জন্য মসজিদের কোনো নির্দিষ্ট স্থান রাখা হয়নি। স্থানীয় বাসিন্দা ও মুসল্লিদের উদ্যোগে সেক্টরের ই-ব্লকের এস-২৮ নম্বর প্লটে অস্থায়ীভাবে ‘মসজিদ আল জান্নাহ’ প্রতিষ্ঠা করা হয়েছে। সেখানে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ, জুমার নামাজ, তারাবিহসহ বিভিন্ন ধর্মীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুক্রবার (৫ জুন) জুমার নামাজ শেষে মসজিদ আল জান্নাহর সামনের চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মুসল্লিদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে মসজিদ আল জান্নাহে জুমার নামাজ আদায় করেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

নামাজ শেষে সমবেত মুসল্লিদের উদ্দেশে তিনি বলেন, ধর্মীয় অনুভূতির বিষয়টি বিবেচনায় রেখে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন, যাতে ১৬ নম্বর সেক্টরের ই-ব্লকের এস-২৮ নম্বর প্লটটি মসজিদ আল জান্নাহর নামে স্থায়ীভাবে বরাদ্দ করা যায়।

সমাবেশে আরও বক্তব্য দেন মসজিদ আল জান্নাহর সভাপতি লেফটেন্যান্ট কর্নেল (অব.) নুরুল আলম, সহসভাপতি মো. মাসুদ আলম, সাধারণ সম্পাদক মো. মাজেদুল হক এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ব্রাজিল সেতু’ ও ‘আর্জেন্টিনা সেতু’ ঘিরে উৎসবের আমেজ

ফুটবল বিশ্বকাপের উন্মাদনা ‘ব্রাজিল সেতু’ ও ‘আর্জেন্টিনা সেতু’ ঘিরে উৎসবের আমেজ

মহম্মদপুরে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি

মহম্মদপুরে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি

জীবিকার সন্ধানে বের হয়ে ঝরলো দুই প্রাণ

জীবিকার সন্ধানে বের হয়ে ঝরলো দুই প্রাণ

এনসিপির ফল উৎসবের মঞ্চ ও প্যান্ডেল ভাঙচুর, আহত ১০

এনসিপির ফল উৎসবের মঞ্চ ও প্যান্ডেল ভাঙচুর, আহত ১০

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App