×

ঢাকা

পশ্চিমবঙ্গ ইস্যুতে সিংগাইরে প্রতিবাদ সমাবেশ

Icon

মাসুম বাদশাহ, সিংগাইর (মানিকগঞ্জ)

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৯:৫৫ পিএম

পশ্চিমবঙ্গ ইস্যুতে সিংগাইরে প্রতিবাদ সমাবেশ

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর হামলা, ভয়ভীতি ও নির্যাতনের প্রতিবাদে মানিকগঞ্জের সিংগাইরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ মে) দুপুর ২টায় উপজেলার সাহরাইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে শায়েস্তা ইউনিয়ন উলামা পরিষদ ও তৌহিদী জনতার ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শায়েস্তা ইউনিয়ন উলামা পরিষদের সভাপতি মুফতি সোলাইমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন- ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মুফতি মোজাফ্ফর হোসেন, সাহরাইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নাঈমুর রহমান, সাহরাইল বাজার মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা সালাহউদ্দিন ও স্থানীয় বিএনপি নেতা আমজাদ হোসেন মৃধা।

বক্তারা বলেন, ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর হামলা, ভয়ভীতি ও নির্যাতনের যে-সব ঘটনা ঘটছে, তা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। তারা এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাম্প্রদায়িক উসকানি ও সহিংসতা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

তারা আরো বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে। ধর্মীয় বিভেদ সৃষ্টি ও উসকানিমূলক কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। একই সঙ্গে বিশ্ব সম্প্রদায়কে মুসলিম নির্যাতনের ঘটনায় কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান তারা।

সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। পরে একটি বিক্ষোভ মিছিল ঈদগাহ মাঠ থেকে বের হয়ে ইউনিয়ন পরিষদের সামনের সড়ক প্রদক্ষিণ করে কালাচাঁন টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়।

সবশেষে মুসলিম উম্মাহর শান্তি, নিরাপত্তা এবং নির্যাতিতদের মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে আহত ১০

দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে আহত ১০

টাকার পাহাড়ে চাপা পড়েও গান থামেনি, ভিডিও ভাইরাল

টাকার পাহাড়ে চাপা পড়েও গান থামেনি, ভিডিও ভাইরাল

দাঁতের চিকিৎসায় লেজার প্রযুক্তির ব্যবহার নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

দাঁতের চিকিৎসায় লেজার প্রযুক্তির ব্যবহার নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

হাম ঠেকাতে তাসনিম জারার সমন্বিত রোডম্যাপ

হাম ঠেকাতে তাসনিম জারার সমন্বিত রোডম্যাপ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App