×

খুলনা

দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে আহত ১০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ১০:৪৮ পিএম

দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে আহত ১০

ছবি: সংগৃহীত

ঝিনাইদহে সদর উপজেলায় যাত্রীবাহী বাসের পেছনে আরেকটি বাসের ধাক্কায় ১০ জন আহত হয়েছে।

শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় উপজেলার আমেরচারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় রাস্তার পাশে দাঁড়িয়ে একটি ব্যাটারিচালিত ভ্যান যাত্রী নামাচ্ছিল। এসময় আচমকা অন্য একটি ভ্যান সড়কে উঠে পড়লে ‘রয়েল পরিবহন’-এর একটি বাস দাঁড়িয়ে থাকা ভ্যানটির পেছনে ব্রেক করে থেমে যায়। ঠিক তখনই পেছন থেকে আসা ‘পূর্বাশা পরিবহন’-এর একটি দ্রুতগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রয়েল পরিবহনের বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের ভেতরে থাকা অন্তত ১০ জন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেছেন।

আরাপপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহানুর ইসলাম বলেন, ‘সন্ধ্যায় সদর উপজেলার আমেরচারা এলাকায় দুই বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাস দুটি আটক করা হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গুলশানে শিশু-কিশোরদের পরিচ্ছন্নতা অভিযান

গুলশানে শিশু-কিশোরদের পরিচ্ছন্নতা অভিযান

পাহাড়ের টিলায় মিললো মাথার খুলি

পাহাড়ের টিলায় মিললো মাথার খুলি

বিদেশি মুদ্রাসহ জঙ্গি নেটওয়ার্কের অর্থদাতা আটক

বিদেশি মুদ্রাসহ জঙ্গি নেটওয়ার্কের অর্থদাতা আটক

জাপানে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

জাপানে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App