×

খেলা

ফিক্সিং তদন্তের অস্থিরতার মাঝেই কানাডার দায়িত্বে নেপাল ও আফগানিস্তানের সাবেক কোচ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৮:১৯ পিএম

 ফিক্সিং তদন্তের অস্থিরতার মাঝেই কানাডার দায়িত্বে নেপাল ও আফগানিস্তানের সাবেক কোচ

ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ ফিক্সিংয়ের তদন্ত ও টানা হারের অস্থিরতার মধ্যেই মন্টি দেশাইকে পুরুষ দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ক্রিকেট কানাডা। নেপাল ও আফগানিস্তানের সাবেক এই কোচকে দায়িত্ব দিয়ে শুক্রবার (১ মে) বোর্ডটি তাদের হারানো গৌরব পুনরুদ্ধারের লক্ষ্য ঘোষণা করেছে।

সম্প্রতি শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সবকটি ম্যাচেই পরাজিত হয় কানাডা। মাঠের এই ব্যর্থতার পাশাপাশি একটি ম্যাচকে ঘিরে আইসিসির অ্যান্টি-করাপশন ইউনিটের ফিক্সিং তদন্ত শুরু হওয়ায় দেশটির ক্রিকেট টালমাটাল অবস্থায় রয়েছে। এমন চ্যালেঞ্জিং সময়েই ক্রিকেট কানাডা মন্টি দেশাইয়ের অভিজ্ঞতার ওপর ভরসা রাখছে।

মন্টি দেশাইকে নিয়োগের বিষয়ে ক্রিকেট কানাডার প্রেসিডেন্ট অরবিন্দর খোসা বলেন,'আমাদের প্রধান অগ্রাধিকার হলো পারফরম্যান্স ও পেশাদারিত্বের মাধ্যমে ক্রিকেট কানাডার গৌরব পুনরুদ্ধার করা। মন্টি দেশাইয়ের নিয়োগ সেই লক্ষ্যেরই প্রতিফলন। নেপাল ও আফগানিস্তানের মতো সহযোগী দেশগুলোর সাথে তার কাজের অভিজ্ঞতা প্রমাণ করে যে, তিনি কার্যকর নেতৃত্বের মাধ্যমে দলকে বদলে দেওয়ার ক্ষমতা রাখেন।'

নতুন দায়িত্ব পেয়ে সম্মানিত বোধ করছেন জানিয়ে মন্টি দেশাই বলেন,'এই দায়িত্ব নিতে পেরে আমি সম্মানিত এবং আমার ওপর আস্থা রাখার জন্য ক্রিকেট কানাডাকে ধন্যবাদ জানাচ্ছি।' এর আগে ২০১৯ সালে আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন টু-তেও কানাডার ডাগআউটে ছিলেন তিনি। এছাড়া আইপিএল ও ভারতের ঘরোয়া ক্রিকেটে কোচিং করানোর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার।

ক্রিকেট কানাডা আশা করছে, মন্টি দেশাইয়ের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও কঠোর শৃঙ্খলার মাধ্যমে দলটি বিশ্বকাপের ব্যর্থতা কাটিয়ে পুনরায় প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে সক্ষম হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হজযাত্রী সেজে হাজি ক্যাম্প থেকে সৌদি রিয়াল চুরি, গ্রেপ্তার ১

হজযাত্রী সেজে হাজি ক্যাম্প থেকে সৌদি রিয়াল চুরি, গ্রেপ্তার ১

দুই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে নিউইয়র্কে বাংলাদেশি গ্রেপ্তার

দুই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে নিউইয়র্কে বাংলাদেশি গ্রেপ্তার

সারজিস আলমের বাসায় জামায়াত আমির

সারজিস আলমের বাসায় জামায়াত আমির

অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে হাসপাতালে ধর্মমন্ত্রী

অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে হাসপাতালে ধর্মমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App