×

ঢাকা

সোনারগাঁওয়ে অবৈধ জাটকা ও রেণু জব্দ

Icon

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১০:১৮ পিএম

সোনারগাঁওয়ে অবৈধ জাটকা ও রেণু জব্দ

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রায় ২ কোটি টাকা মূল্যের জাটকা ও অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্ট গার্ড।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

গত শনিবার রাতে উপজেলার কাঁচপুর সেতু সংলগ্ন এলাকায় এ অভিযান হয়। 

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ২টায় থেকে গতকাল রবিবার সকাল ৬টা পর্যন্ত কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পাগলা কাঁচপুর সেতুর নিচে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নোয়াখালী হতে খুলনাগামী সন্দেহজনক ২টি ট্রাক তল্লাশি করে। এ সময় প্রায় ২ কোটি ৮৫ হাজার টাকা মূল্যের ২,২০০ কেজি জাটকা ও ৩ কোটি ৭০ লাখ পিস অবৈধ চিংড়ি, রেনু, পোনা জব্দ করা হয়।

পরবর্তীতে জব্দকৃত চিংড়ি রেনু নারায়ণগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ ও অফিস সহকারী কাউছার আহমেদের উপস্থিতিতে বুড়িগঙ্গা নদীতে অবমুক্ত করা হয় এবং ট্রাক চালক ও হেল্পারদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কুড়িগ্রামে ১০ চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৯

কুড়িগ্রামে ১০ চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৯

রায়গঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রায়গঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধান পাকার মুখে পোকার হানা, ফসল রক্ষায় মরিয়া কৃষি অফিস

ধান পাকার মুখে পোকার হানা, ফসল রক্ষায় মরিয়া কৃষি অফিস

চীন সফরে ঢাকা ছাড়লেন বিএনপি মহাসচিব

চীন সফরে ঢাকা ছাড়লেন বিএনপি মহাসচিব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App