×

ঢাকা

কেরানীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫২ পিএম

কেরানীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত

ছবি: প্রতীকি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও বাজারের সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিরব (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে ঘটনাটি ঘটে।  

নিহত কি‌শোর চাঁদপুরের মতলব উপজেলার বাড়ি ডাঙা গ্রামের আলামিন মিয়ার ছেলে। 

নিরবের চাচা মামুন জানিয়েছেন, রাত সাড়ে ১০টার দিকে ঢাকার দক্ষিন কেরানীগঞ্জ থানার পানগাঁও বাজারের সামনে দিয়ে এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বের হয় নিরব। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে সজোরে আঘাত করে তাদের মোটরসাইকেলটি। এতে তারা গুরুতর আহত হয়। পরে নিরবকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত বলে জানান। তার বন্ধুকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়েছে। 

সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহ রাখা হয়েছে হাসপাতাল মর্গে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাহাড় থেকে অপহৃত ৩ জনকে উদ্ধার করলো র‍্যাব

পাহাড় থেকে অপহৃত ৩ জনকে উদ্ধার করলো র‍্যাব

তেলপাম্পে পুলিশ সদস্যকে জরিমানা, পুলিশের বিবৃতি

তেলপাম্পে পুলিশ সদস্যকে জরিমানা, পুলিশের বিবৃতি

ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার

ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার

তেল নিতে পাম্পে অগ্রাধিকার চায় পুলিশ

তেল নিতে পাম্পে অগ্রাধিকার চায় পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App