×

ঢাকা

কিশোরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‍্যালি ও ভূমিকম্প মহড়া

Icon

হারিছ আহমেদ, কিশোরগঞ্জ থেকে

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০২:৫৪ পিএম

কিশোরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‍্যালি ও ভূমিকম্প মহড়া

ছবি: কাগজ প্রতিবেদক

‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও অগ্নিকাণ্ড-ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, জেলা দুর্যোগ ও ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা মো. বদরুদ্দোজা এবং সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম। এছাড়াও জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এতে অংশ নেন।

কর্মসূচির শুরুতে গুরুদয়াল সরকারি কলেজ মাঠ থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কলেজ প্রাঙ্গণ ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো দুর্যোগ পরিস্থিতিতে করণীয় বিষয়ে বাস্তবভিত্তিক মহড়া প্রদর্শন করা হয়।

মহড়ায় কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দুর্যোগকালীন উদ্ধার তৎপরতা, আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান এবং ঝুঁকিপূর্ণ এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার বিভিন্ন কৌশল প্রদর্শন করেন। এতে উপস্থিত শিক্ষার্থী ও অংশগ্রহণকারীরা দুর্যোগ মোকাবিলার বিষয়ে বাস্তব অভিজ্ঞতা লাভ করেন।

আয়োজকরা জানান, দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং আগাম প্রস্তুতি জোরদার করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। বিশেষ করে তরুণদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি দুর্যোগ-সহনশীল বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় বিভিন্ন সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক ক্লাবের মালিক হচ্ছেন সার্জিও রামোস

সাবেক ক্লাবের মালিক হচ্ছেন সার্জিও রামোস

অভিযানে মাদক ব্যবসায়ীকে ‘পিটিয়ে হত্যা’

অভিযানে মাদক ব্যবসায়ীকে ‘পিটিয়ে হত্যা’

‘গণভোটের রায় না মানলে সংকটে পড়বে দেশ’

শিশির মনির ‘গণভোটের রায় না মানলে সংকটে পড়বে দেশ’

২১ ঘণ্টার বৈঠকে যে কারণে ১২ বার ট্রাম্পকে ফোন করেছিলেন ভ্যান্স

২১ ঘণ্টার বৈঠকে যে কারণে ১২ বার ট্রাম্পকে ফোন করেছিলেন ভ্যান্স

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App