×

ঢাকা

যুবককে পিটিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৭:৫৮ পিএম

যুবককে পিটিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের জালকুড়িতে ছিনতাইয়ের অভিযোগে এক যুবককে (২৬) পিটিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা। এ সময় অভিযুক্তের ব্যবহৃত একটি মোটরসাইকেলটিতেও অগ্নিসংযোগ করা হয়।

রোববার (৮ মার্চ) সকাল ৭টায় জালকুড়ি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকালে একটি মোটরসাইকেলে করে তিন যুবক এক পথচারীকে আটকে ছিনতাইয়ের চেষ্টা করলে স্থানীয়রা তাদের ঘিরে ফেলে। এ সময় দুইজন কৌশলে পালিয়ে যেতে সক্ষম হলেও একজনকে ধরে ফেলে জনতা। উত্তেজিত জনতার প্রহারে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয় এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক বলেন, ‘গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভাটারায় বিএনপি-আওয়ামী লীগ যৌথ জুয়া-বাণিজ্য, নীরব প্রশাসন

ভাটারায় বিএনপি-আওয়ামী লীগ যৌথ জুয়া-বাণিজ্য, নীরব প্রশাসন

জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে

জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে

এনবিআর কর্মচারীর বিপুল সম্পদ, অনুসন্ধানে নেমেছে দুদক

এনবিআর কর্মচারীর বিপুল সম্পদ, অনুসন্ধানে নেমেছে দুদক

প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধায় মহাসড়ক অবরোধ, পরে প্রত্যাহার

প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধায় মহাসড়ক অবরোধ, পরে প্রত্যাহার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App