×

খেলা

বিদেশি লিগে দলের মালিক হলেন একঝাঁক প্রোটিয়া তারকা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৮:৩১ পিএম

বিদেশি লিগে দলের মালিক হলেন একঝাঁক প্রোটিয়া তারকা

ছবি- সংগৃহীত

আগামী ২৬ আগস্ট প্রথমবারের মতো পর্দা উঠতে যাচ্ছে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের (ইটিপিএল)। গ্লাসগো, আমস্টারডামসহ ইউরোপের ৬টি শহরের ফ্র্যাঞ্চাইজি নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে বিশ্ব ক্রিকেটের বর্তমান ও সাবেক তারকাদের মালিকানা এবং অধিনায়কত্বে বড় চমক থাকছে।

টুর্নামেন্টের অন্যতম প্রতিষ্ঠাতা বলিউড তারকা অভিষেক বচ্চন জানিয়েছেন, ইতোমধ্যেই ছয়টি দলের মধ্যে পাঁচটির মালিকানা বিক্রি হয়ে গেছে। এর মধ্যে ‘রটারডাম ডকার্স’ ফ্র্যাঞ্চাইজিটি কিনেছেন দক্ষিণ আফ্রিকার তিন তারকা ফাফ ডু প্লেসি, হেনরিখ ক্লাসেন ও জন্টি রোডস। প্রোটিয়া ব্যাটার ডু প্লেসিকে এই দলের মালিক ও অধিনায়ক উভয় ভূমিকায় দেখা যাবে।

নতুন এই অভিজ্ঞতা নিয়ে ফাফ ডু প্লেসি বলেন,'বিষয়টা এখনো ঠিক বিশ্বাস হচ্ছে না। আমি নিজেকে স্রেফ একজন খেলোয়াড় হিসেবেই দেখি এবং মাঠে থাকতেই ভালোবাসি। এটা সত্যিই দারুণ রোমাঞ্চকর হতে যাচ্ছে; আমি আর ক্লাসেন অধীর আগ্রহে অপেক্ষা করছি।'

অন্যান্য দলের মধ্যে আমস্টারডামের মালিকানায় যুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভ ওয়াহ ও মিচেল মার্শ। বেলফাস্টের কর্ণধার হিসেবে আছেন গ্লেন ম্যাক্সওয়েল এবং এডিনবার মালিকানায় নিউজিল্যান্ডের কাইল মিলস ও ন্যাথান ম্যাককালাম। এই দলটিকে নেতৃত্ব দেবেন কিউই অলরাউন্ডার মিচেল স্যান্টনার। এছাড়া ‘গ্লাসগো মাগাফিয়ান্স’-এর মালিক ও টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে থাকছেন ক্রিস গেইল।

ইউরোপের ক্রিকেট প্রসারে এই লিগটি একটি দীর্ঘমেয়াদী মাইলফলক হবে বলে আশা করছেন আয়োজকরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শহীদ জিয়াই সব ধর্মের নাগরিকদের বাংলাদেশী পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন

রাষ্ট্রপতি শহীদ জিয়াই সব ধর্মের নাগরিকদের বাংলাদেশী পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন

মুক্তি পেয়েছেন অভিনেতা সিদ্দিকুর রহমান

মুক্তি পেয়েছেন অভিনেতা সিদ্দিকুর রহমান

শ্রমিকদের অধিকারের দাবিতে পৃথক কর্মসূচিতে বিএনপি-জামায়াত

শ্রমিকদের অধিকারের দাবিতে পৃথক কর্মসূচিতে বিএনপি-জামায়াত

হজযাত্রী সেজে হাজি ক্যাম্প থেকে সৌদি রিয়াল চুরি, গ্রেপ্তার ১

হজযাত্রী সেজে হাজি ক্যাম্প থেকে সৌদি রিয়াল চুরি, গ্রেপ্তার ১

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App