×

ঢাকা

সোনারগাঁওয়ে অবৈধ ছাপাখানায় অভিযান, ২০ লাখ টাকার গাইড জব্দ

Icon

আবদুস ছাত্তার, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) থেকে

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০০ পিএম

সোনারগাঁওয়ে অবৈধ ছাপাখানায় অভিযান, ২০ লাখ টাকার গাইড জব্দ

ছবি: কাগজ প্রতিবেদক

নারায়ণগঞ্জের সোনারগাঁয় অভিযান চালিয়ে একটি অবৈধ ছাপাখানার সন্ধান পেয়েছে পুলিশ। সেখান থেকে প্রায় ২০ লাখ টাকার চার হাজার কপি গাইড বই ও ছাপানোর যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। 

পুলিশ জানায়, গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে কাঁচপুর বেহাকৈর এলাকায় পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় একটি ভবনের ভেতরে অনুমোদনহীনভাবে গাইড বই ছাপানোর কার্যক্রম চলছিল।

অভিযানে চার হাজার কপি বিভিন্ন শ্রেণির গাইড বই জব্দ করা হয়। পাশাপাশি বই ছাপানোর ব্যবহৃত মেশিন ও সংশ্লিষ্ট সরঞ্জামও জব্দ করে থানায় নেওয়া হয়েছে। জব্দ করা বইগুলোর বাজারমূল্য আনুমানিক ২০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রকাশনীর নাম ব্যবহার করে গাইড বই অবৈধভাবে ছাপিয়ে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছিল।

এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছিল। অভিযানের সময় ছাপাখানায় কর্মরত ১১ জন শ্রমিককে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ বলেন, অবৈধভাবে পরিচালিত ছাপাখানা থেকে বই ও মেশিন জব্দ করা হয়েছে।

কপিরাইট আইনে মামলা দায়ের করে জব্দকৃত মালামাল আদালতে পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভাটারায় বিএনপি-আওয়ামী লীগ যৌথ জুয়া-বাণিজ্য, নীরব প্রশাসন

ভাটারায় বিএনপি-আওয়ামী লীগ যৌথ জুয়া-বাণিজ্য, নীরব প্রশাসন

জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে

জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে

এনবিআর কর্মচারীর বিপুল সম্পদ, অনুসন্ধানে নেমেছে দুদক

এনবিআর কর্মচারীর বিপুল সম্পদ, অনুসন্ধানে নেমেছে দুদক

প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধায় মহাসড়ক অবরোধ, পরে প্রত্যাহার

প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধায় মহাসড়ক অবরোধ, পরে প্রত্যাহার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App