×

অপরাধ

বিপু, রাসেল, শেখ হেলালসহ ১০ জনের আয়কর নথি জব্দের আদেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৪:৪৪ পিএম

বিপু, রাসেল, শেখ হেলালসহ ১০ জনের আয়কর নথি জব্দের আদেশ

ছবি: সংগৃহীত

সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ, তার মেয়ে মেহের আফরোজ, সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনসহ ১০ জনের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১০ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক ১০টি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন।

অন্য যাঁদের আয়কর নথি জব্দের আদেশ হয়েছে, তাঁরা হলেন নসরুল হামিদের স্ত্রী সীমা হামিদ ও ছেলে জারিফ হামিদ, শেখ হেলালের স্ত্রী শেখ রুপা চৌধুরী, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মনসুর ও সাবেক চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর স্ত্রী জিনাত পারভীন চৌধুরী।

দুদকের আবেদনে বলা হয়, এই ১০ জনের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানের জন্য তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। অনুসন্ধানে প্রাথমিকভাবে শাস্তিযোগ্য অপরাধের তথ্য পাওয়া গেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট ব্যক্তিদের আয়কর নথিপত্র জব্দ করা প্রয়োজন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঈদুল আজহা সামনে রেখে টিসিবির ট্রাকসেল শুরু

ঈদুল আজহা সামনে রেখে টিসিবির ট্রাকসেল শুরু

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নকারীদের প্রতি কঠোর হুমকি ইরানের

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নকারীদের প্রতি কঠোর হুমকি ইরানের

স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থী ঘোষণা

স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থী ঘোষণা

৩৮৬ রানে অলআউট পাকিস্তান

৩৮৬ রানে অলআউট পাকিস্তান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App