×

ফুটবল

সন্ধ্যায় বাফুফের জরুরি বৈঠক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৫:২৬ পিএম

সন্ধ্যায় বাফুফের জরুরি বৈঠক

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ নিয়োগের প্রক্রিয়া শেষ পর্যায়ে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ রোববার (১০ মে) সন্ধ্যা ৬টায় জরুরি বৈঠকে বসছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি।

বাফুফে সভাপতি ও কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়াল আগেই জানিয়েছিলেন, আজই নতুন কোচের নাম চূড়ান্ত করা হতে পারে। গত কয়েক দিন ধরে সংক্ষিপ্ত তালিকায় থাকা বিদেশি কোচদের ভার্চ্যুয়াল সাক্ষাৎকার নিচ্ছে ফেডারেশন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল হাইপ্রোফাইল কোচ ক্রিস কোলম্যানের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তবে আলোচনায় থাকা আরেক কোচ রোজারিও মিকেল ব্রাজিলের একটি ক্লাবে যোগ দেওয়ায় পরিস্থিতিতে কিছুটা পরিবর্তন এসেছে। ফলে শেষ মুহূর্তের সিদ্ধান্তে সতর্ক অবস্থানে রয়েছে বাফুফে।

এদিকে সহকারী কোচ নিয়োগের জন্য আলাদা বিজ্ঞপ্তি দেওয়া হলেও সাক্ষাৎকারে অংশ নেওয়া বেশির ভাগ প্রধান কোচ নিজেদের পছন্দের সহকারী কোচ নিয়োগের শর্ত দিয়েছেন। আজকের বৈঠকে বিষয়টি নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, চার বছরের বেশি সময় দায়িত্ব পালনের পর গত ৩০ এপ্রিল শেষ হয়েছে হাভিয়ের কাবরেরা–র মেয়াদ। তার অধীনে বাংলাদেশ দল ৩৯ ম্যাচে মাত্র ১০টি জয় পেয়েছে। বাকি ম্যাচগুলোর মধ্যে ১০টি ড্র এবং ১৯টিতে হারতে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। কাবরেরার বিদায়ের পর থেকেই নতুন কোচ খোঁজার প্রক্রিয়া শুরু করে বাফুফে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চট্টগ্রাম বন্দরে শুরু হয়েছে ‘বন্দর নিরাপত্তা সপ্তাহ-২০২৬’

চট্টগ্রাম বন্দরে শুরু হয়েছে ‘বন্দর নিরাপত্তা সপ্তাহ-২০২৬’

ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ট্রাক, নিহত ১

ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ট্রাক, নিহত ১

নেতানিয়াহুর পদত্যাগ ও লেবাননে হামলা বন্ধের দাবিতে উত্তাল ইসরাইল

নেতানিয়াহুর পদত্যাগ ও লেবাননে হামলা বন্ধের দাবিতে উত্তাল ইসরাইল

‘ঈদুল আজহায় নৌপথে নিরাপদ যাত্রা নিশ্চিত করছে সরকার’

‘ঈদুল আজহায় নৌপথে নিরাপদ যাত্রা নিশ্চিত করছে সরকার’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App