×

অপরাধ

প্রেমিক ভেবে স্ত্রীর ফুফাতো ভাইকে হত্যা, ৩ জন গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৩:৪৯ পিএম

প্রেমিক ভেবে স্ত্রীর ফুফাতো ভাইকে হত্যা, ৩ জন গ্রেপ্তার

ছবিধ: সংগৃহীত

রায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেক থেকে উদ্ধার হওয়া ‘ও’ লেভেলের শিক্ষার্থী মো. ইয়াছিন আরাফাত (১৭) হত্যাকাণ্ডের প্রায় নয় মাস পর ঘটনার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটি বলছে, পরকীয়ার সন্দেহ থেকে পরিকল্পিতভাবে ওই শিক্ষার্থীকে হত্যা করা হয়। এ ঘটনায় মূল আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের একজন আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দিও দিয়েছেন।

আজ রোববার (১০ মে) দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআইয়ের নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সোনারগাঁ উপজেলার বরাব এলাকার মো. আজিম হোসাইন (২৭), সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার ফয়সাল (২৭) এবং রূপগঞ্জের মৈকুলী এলাকার নুসরাত জাহান মিম (২৪)।

পিবিআই সূত্র জানায়, গত ৫ মে ঢাকার ডেমরা এলাকা থেকে আজিম হোসাইনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ৬ মে সকালে শনিরআখড়া এলাকা থেকে ফয়সাল এবং সন্ধ্যায় রূপগঞ্জের বরাব এলাকা থেকে নুসরাত জাহান মিমকে গ্রেপ্তার করা হয়। এ সময় মিমের কাছ থেকে একটি সোনালি রঙের রেডমি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, নিহত ইয়াছিন আরাফাত নারায়ণগঞ্জ শহরের একটি ইংরেজি মাধ্যম স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী ছিলেন। তিনি পরিবারের সঙ্গে শহরের উত্তর চাষাঢ়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। গত বছরের ১১ আগস্ট সন্ধ্যায় মায়ের জন্য ওষুধ কিনতে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। পরদিন তাঁর পরিবার সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। দুই দিন পর ১৩ আগস্ট সকালে সিদ্ধিরগঞ্জের আশরাফ আলী অ্যান্ড সন্স ফিলিং স্টেশনের সামনে ডিএনডি লেক থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের মা আফরিনা নাসরিন সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। তবে দীর্ঘদিনেও থানা-পুলিশ ঘটনার রহস্য উদঘাটন বা জড়িতদের শনাক্ত করতে পারেনি। পরে পুলিশ সদর দপ্তরের নির্দেশে মামলাটির তদন্তভার পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়।

তদন্তে বেরিয়ে আসে, গ্রেপ্তার আজিম হোসাইনের সঙ্গে নুসরাত জাহান মিমের প্রেমের সম্পর্ক ছিল। ২০২০ সালে তাঁরা বিয়ে করেন। তবে দাম্পত্য জীবনে কলহ ও পরকীয়ার সন্দেহ নিয়ে তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়। একপর্যায়ে তাঁরা আলাদা থাকতে শুরু করেন।

পিবিআই জানায়, আলাদা থাকার পরও মিমের সঙ্গে আজিমের যোগাযোগ ছিল। ঘটনার প্রায় এক মাস আগে আজিম স্ত্রী মিমের বাসায় গেলে তাঁর মেসেঞ্জারে ‘ইয়াছিন আরাফাত’ নামের এক ব্যক্তির বার্তা দেখতে পান। এতে ক্ষুব্ধ হয়ে তিনি ওই ব্যক্তিকে ব্লক করে দেন। পরে এ নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে আজিম জানতে পারেন, ইয়াছিন আরাফাত আসলে মিমের ফুফাতো ভাই। তবে মিম কখনো তাঁকে সেই পরিচয় স্পষ্ট করেননি। এতে ইয়াছিনকে স্ত্রীর প্রেমিক সন্দেহ করতে থাকেন আজিম।

তদন্তকারীরা জানান, এই সন্দেহ থেকেই আজিম তাঁর বন্ধু ফয়সালকে নিয়ে ইয়াছিনকে হত্যার পরিকল্পনা করেন। ঘটনার দিন ১১ আগস্ট সন্ধ্যায় ইয়াছিন বাসা থেকে বের হলে আগে থেকে ওঁৎ পেতে থাকা আজিম ও ফয়সাল তাঁকে কৌশলে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে সিদ্ধিরগঞ্জের দিকে নিয়ে যান। পরে আরও কয়েকজন সহযোগী সিএনজিতে ওঠেন। একপর্যায়ে আশরাফ আলী ফিলিং স্টেশনের সামনে ডিএনডি লেকপাড় এলাকায় নিয়ে গামছা পেঁচিয়ে শ্বাসরোধে ইয়াছিনকে হত্যা করা হয়। পরে মরদেহ লেকে ফেলে দেওয়া হয়।

পিবিআই আরও জানায়, গ্রেপ্তারের পর আজিম হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে গুরুত্বপূর্ণ তথ্য দেন। পরে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। অন্য দুই আসামিকেও আদালতে পাঠানো হলে তাঁদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পিবিআই জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত আরও অজ্ঞাতনামা ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মিরপুরে বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-পাকিস্তান টেস্ট

মিরপুরে বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-পাকিস্তান টেস্ট

শরণখোলায় রাস্তা পাকা করার দাবিতে মানববন্ধন

শরণখোলায় রাস্তা পাকা করার দাবিতে মানববন্ধন

‘মৃতদের’ নামে খাদ্যবান্ধব চাল উত্তোলন, এলাকায় ক্ষোভ

‘মৃতদের’ নামে খাদ্যবান্ধব চাল উত্তোলন, এলাকায় ক্ষোভ

দেবের পরে কি জিৎ আসছেন রাজনীতিতে?

দেবের পরে কি জিৎ আসছেন রাজনীতিতে?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App