রাজধানীতে যৌথ অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৪ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর মহাখালীতে সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোরে মহাখালীর আইপিএইচ হসপিটালের পার্শ্ববর্তী এলাকায় সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের নেতৃত্বে ২১ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের একটি দল এই অভিযান পরিচালনা করেন।
বিকেলে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
ওই পোস্টে বলা হয় যে, আজ ভোরে মহাখালীর আইপিএইচ হসপিটালের পার্শ্ববর্তী এলাকায় "AK-47'' নামক একটি সন্ত্রাসী গ্যাং উক্ত এলাকায় গোপন স্থানে অবৈধ অস্ত্র সংরক্ষণ করে আসছিলো বলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করে ১ টি বিদেশি পিস্তল, ১ টি ম্যাগাজিন ও ৮৬ রাউন্ড এ্যামুনিশন উদ্ধার করা হয়। অবৈধ অস্ত্রের সাথে সংশ্লিষ্ট অপরাধীদের সনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
সেনাবাহিনীর ফেসবুক পোস্টে আরো বলা হয়ে যে, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনাক্যাম্প অথবা যে কোনো আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট প্রদান করার জন্য অনুরোধ করা হচ্ছে।
