×

অপরাধ

স্ত্রী-সন্তানসহ বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান বাচ্চুর বিরুদ্ধে মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৪ পিএম

স্ত্রী-সন্তানসহ বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান বাচ্চুর বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বেসিক ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু, তার স্ত্রী শিরিন আকতার, ছেলে শেখ ছাবিদ হাই অনিক ও মেয়ে শেখ রাফা হাইয়ের বিরুদ্ধে পৃথক ৪টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (৯ ফেব্রুয়ারি) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এক ব্রিফিংয়ে জানান, শেখ আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধে ৬৮ কোটি ৭৬ লাখ ৪৬ হাজার ১৫ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন এবং ৫৬ কোটি ৫৭ লাখ ১০ হাজার ২০৬ টাকা কানাডায় পাচারসহ মোট ১২৪ কোটি ৯৩ লাখ ৬ হাজার ২৭৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

এছাড়া দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য প্রদান এবং অবৈধভাবে উপার্জিত অর্থ কানাডায় পাচারের দায়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দন্ডবিধির ৪০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় একটি মামলা দায়ের করা হয়।

তিনি বলেন, স্বামীর সহায়তায় ৩৬ কোটি ৫১ লাখ ৩৪ হাজার ৩০৬ টাকার জ্ঞাত আয় বহির্ভূত স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করার অপরাধে শিরিন আকতার এবং শেখ আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং দন্ডবিধির ১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আক্তার হোসেন জানান, বাবার সহায়তায় বাংলাদেশে ৪৩ কোটি ৬২ লাখ ৬০৬ টাকার জ্ঞাত আয় বহির্ভূত স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন; ২৮ লাখ ৭৫ টাকা মূল্যের ২ কাঠা জমি হেবা দলিল মূলে প্রাপ্ত হয়েও দাখিলকৃত সম্পদ বিবরণীতে গোপন করে মিথ্যা তথ্য প্রদান এবং অবৈধভাবে উপার্জিত ৮৭ লাখ ৬২ হাজার ৭৭ টাকা কানাডায় পাচার ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে শেখ ছাবিদ হাই অনিক এবং শেখ আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দন্ডবিধির ১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় একটি মামলা দায়ের করা হয়।

মহাপরিচালক জানান, বাবার সহায়তায় বাংলাদেশে ৪০ কোটি ৪১ লাখ ৪৫ হাজার ১৬৪ টাকার জ্ঞাত আয় বহির্ভূত স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন; ৮৬ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ৬ কাঠা জমি হেবা দলিল মূলে প্রাপ্ত হয়েও দাখিলকৃত সম্পদ বিবরণীতে তথ্য গোপন করে মিথ্যা তথ্য প্রদান এবং অবৈধভাবে উপার্জিত ৭৪ কোটি ৮১ লাখ ৪৬২ হাজার ৫০ টাকা কানাডায় পাচার ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে শেখ রাফা হাই, পিতা শেখ আব্দুল হাই বাচ্চু, মাতা শিরিন আকতারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দন্ডবিধির ১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App