×

ক্রিকেট

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ

মোসাদ্দেক সৈকতকে নিয়ে দল ঘোষণা বিসিবির

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৮:৪৫ পিএম

মোসাদ্দেক সৈকতকে নিয়ে দল ঘোষণা বিসিবির

ছবি: ফাইল ফটো

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকায় অনুষ্ঠেয় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার (৩ জুন) ঘোষিত এই দলে সবচেয়ে বড় চমক মোসাদ্দেক হোসেন সৈকতের প্রত্যাবর্তন। প্রায় চার বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন এই অলরাউন্ডার। ৩০ বছর বয়সী এই ক্রিকেটার সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০২২ সালের আগস্টে।

গত এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত সর্বশেষ ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন ও মাহিদুল ইসলাম অঙ্কন। মোসাদ্দেকের সঙ্গে দলে ফিরেছেন অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৯ জুন। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ১১ ও ১৪ জুন।

প্রথম ও দ্বিতীয় ওয়ানডের জন্য বাংলাদেশ দল-  মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না

স্বাস্থ্যমন্ত্রী ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় রাষ্ট্রপতির অভিনন্দন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় রাষ্ট্রপতির অভিনন্দন

প্রেমের টানে বাংলাদেশে মালয়েশিয়ান তরুণী, গাইতে পারেন জাতীয় সঙ্গীত

প্রেমের টানে বাংলাদেশে মালয়েশিয়ান তরুণী, গাইতে পারেন জাতীয় সঙ্গীত

কর্মী-সমর্থকদের ধৈর্য ধরতে বললেন দীপেন দেওয়ান

কর্মী-সমর্থকদের ধৈর্য ধরতে বললেন দীপেন দেওয়ান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App