×

ক্রিকেট

প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারালো নিউজিল্যান্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পিএম

প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারালো নিউজিল্যান্ড

ছবি: সংগৃহীত

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ২৬ রানে হারিয়েছে সফরকারী নিউজিল্যান্ড দল।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে টসে জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠায় নিউজিল্যান্ড।

ওপেনার হেনরি নিকোলস্ ও মিডল অর্ডার ব্যাটসম্যান ডিন ফক্সক্রফটের অনবদ্য অর্ধশত রানে ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২৪৮ রান তুলতে সক্ষম হয় কিউইরা।

বাংলাদেশের পক্ষে তাসকিন, শরীফুল ও রিশাদ দুটো করে উইকেট তুলে নিতে সক্ষম হন। এছাড়া মিরাজ ও নাহিদ রানা একটি করে উইকেট পান।

জবাবে ব্যাট করতে নেমে ২১ রানের মধ্যে তানজিদ হাসান ও নাজমুল শান্তর উইকেট হারিয়ে হোঁচট খায় বাংলাদেশ দল। এরপর সাইফ ও লিটন দলের হাল ধরেন। কিন্তু দলের ১১৪ রানের মাথায় সাইফ ৭৬ বলে ৫৭ রান করে আউট হয়ে গেলে এবং এর পরপরই ১৩২ রানের মাথায় লিটন ৪৬(৬৮) রানে আউট হলে এরপর ব্যাটসম্যানদের নিয়মিত আসা-যাওয়া আর আটকানো সম্ভব হয়নি।

অবশ্য শেষদিকে তৌহিদ হৃদয় একপাশ আগলে রেখে চেষ্টা করে গেলেও, ৬০ বলে ৫৫ রান করে তিনি আউট হয়ে যাওয়ার মাধ্যমে ২২১ রানে বাংলাদেশের ব্যাটিংয়েরে সমাপ্তি ঘটে। 

নিউজিল্যান্ডের পক্ষে ব্লায়ার টিকনার ৪০ রানে ৪টি এবং নাথান স্মিথ ৪৫ রানে ৩ উইকেট তুলে নিতে সক্ষম হন।

ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন নিউজিল্যান্ড দলের ডিন ফক্সক্রফট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চট্টগ্রাম শহরে যুবলীগ-ছাত্রলীগের একাধিক বিক্ষোভ-মিছিল

চট্টগ্রাম শহরে যুবলীগ-ছাত্রলীগের একাধিক বিক্ষোভ-মিছিল

মিছিলকারীদের সংখ্যা দেখে সটকে পড়ে পুলিশ

নিষিদ্ধ ছাত্রলীগের বিশাল মিছিল-সমাবেশ মিছিলকারীদের সংখ্যা দেখে সটকে পড়ে পুলিশ

ইরানি ড্রোন ও রাডার স্টেশনে মার্কিন হামলা

ইরানি ড্রোন ও রাডার স্টেশনে মার্কিন হামলা

শাকিবকে নিয়ে মিষ্টি জান্নাতের ইঙ্গিতপূর্ণ পোস্ট

শাকিবকে নিয়ে মিষ্টি জান্নাতের ইঙ্গিতপূর্ণ পোস্ট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App