×

জাতীয়

ময়মনসিংহে হামের প্রাদুর্ভাব, ২৪ ঘণ্টায় ভর্তি ২৭ শিশু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৩:২৫ পিএম

ময়মনসিংহে হামের প্রাদুর্ভাব, ২৪ ঘণ্টায় ভর্তি ২৭ শিশু

ছবি: সংগৃহীত

ময়মনসিংহে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২৭ শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে মোট ৭৭ শিশু।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার(১০ এপ্রিল) সকাল ৮টা থেকে শনিবার(১১ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব শিশু ভর্তি করা হয়।

গত ১৭ মার্চ থেকে শনিবার (১১ এপ্রিল) সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে হাসপাতালে মোট ৩৭১ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে ২৮৪ শিশু চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, আর এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ শিশুর। সর্বশেষ ২৪ ঘণ্টায় ২২ শিশু সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমে কয়েকজন শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হলেও মার্চের মাঝামাঝি সময় থেকে রোগীর সংখ্যা দ্রুত বাড়তে শুরু করে। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালে ৬৪ শয্যার একটি পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু রয়েছে, যেখানে তিনটি মেডিকেল টিম কাজ করছে।

জেলা সিভিল সার্জনের কার্যালয় জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত ১৯৭টি নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে ৭৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ২৭ শিশু ভর্তি হলেও এ সময়ে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চলতি অধিবেশনে ৯১টি বিল পাস করল সংসদ

চলতি অধিবেশনে ৯১টি বিল পাস করল সংসদ

‘ভারত ও বাংলাদেশের মধ্যকার সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত গভীর’

‘ভারত ও বাংলাদেশের মধ্যকার সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত গভীর’

চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অভিযানে র‌্যাব

চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অভিযানে র‌্যাব

চিনি ছাড়লেই ৭ দিনে বদলে যাবে শরীর ও মস্তিষ্ক!

চিনি ছাড়লেই ৭ দিনে বদলে যাবে শরীর ও মস্তিষ্ক!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App