×

ক্রিকেট

সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে বাংলাদেশ-পাকিস্তান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০২:২৬ পিএম

সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে বাংলাদেশ-পাকিস্তান

ছবি: সংগৃহীত

সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আগে ব্যাট করছে বাংলাদেশ।

রোববার (১৫ মার্চ) বাংলাদেশ সময় দুপুর সোয়া ২টায় শুরু হয়েছে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচ।

সিরিজের প্রথম দুই ম্যাচে টস জিতেছিলেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং দুই ম্যাচেই আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল স্বাগতিকরা। তবে শেষ ম্যাচে ভাগ্য সহায় হয়নি বাংলাদেশের, টস জিতে ফিল্ডিং নেওয়ায় পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং দিয়ে শুরু করতে হচ্ছে টাইগারদের।

আরো পড়ুন: চোট পেয়ে হাসপাতালে পাকিস্তানি ক্রিকেটার তালাত

এই ম্যাচের জন্য দলে তিনটি পরিবর্তন এনেছে পাকিস্তান। চোটের কারণে একাদশে নেই হুসাইন তালাত ও শামিল হুসাইন। এছাড়া মোহাম্মদ ওয়াসিমকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাদের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন আবরার আহমেদ, গাজী গরি এবং সাদ মাসুদ। অন্যদিকে বাংলাদেশ আগের ম্যাচের একাদশই অপরিবর্তিত রেখেছে।

তিন ম্যাচের সিরিজে এখন পর্যন্ত ১-১ সমতা বিরাজ করছে। প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছিল বাংলাদেশ, কিন্তু দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে হেরে যায় টাইগাররা। ফলে তৃতীয় ম্যাচটি এখন সিরিজ নির্ধারণী হয়ে উঠেছে। যে দল জিতবে, তারাই সিরিজ নিজেদের করে নেবে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুন্দরবনের বনদস্যু বাহিনীর কাছে জিম্মি ৬ জেলে উদ্ধার

সুন্দরবনের বনদস্যু বাহিনীর কাছে জিম্মি ৬ জেলে উদ্ধার

৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

উত্তরায় ভাঙচুর-লুটপাটের ঘটনায় ১১ আসামির ২ দিনের রিমান্ড

উত্তরায় ভাঙচুর-লুটপাটের ঘটনায় ১১ আসামির ২ দিনের রিমান্ড

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তায় কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তায় কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App