বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে উপস্থিত প্রতিমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০২:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
বুধবার(১১ মার্চ)মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় দুপুর ২টা ১৫ মিনিটে।
এই ম্যাচটি মাঠে বসে দেখতে টসের আগেই উপস্থিত হন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বর্তমানে বিসিবির প্রেসিডেন্টস বক্সে বসে খেলা উপভোগ করছেন।
আরো পড়ুন: টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
এর আগে স্টেডিয়ামে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এবং বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন।
উল্লেখ্য, বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলে নি। অন্যদিকে পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ খেললেও সেমিফাইনাল পর্যন্ত পৌছাতে পারেনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এটাই প্রথম মুখোমুখি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বাংলাদেশ-পাকিস্তানের। তাই দুই দলের জন্যই নতুন করে আবার তাদের যাত্রা শুরু হচ্ছে।
