টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০২:০১ পিএম
ছবি: সংগৃহীত
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
রবুধবার (১১ মার্চ) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর সোয়া দুইটায়।
প্রায় তিন মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। এ সময়ের মধ্যে বিপিএল ও ঘরোয়া টুর্নামেন্টে খেললেও টি-টোয়েন্টি বিশ্বকাপে না থাকায় আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ বিরতি অনুভূত হয়েছে। এখন বাংলাদেশের সামনে লক্ষ্য ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ, যার জন্য র্যাঙ্কিংয়ের শীর্ষ ৯-এ থাকতে হবে। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে তাই নতুন শুরুর সুযোগ হিসেবে দেখছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
আরো পড়ুন:বাংলাদেশ-পাকিস্তানের প্রথম ওয়ানডে ম্যাচ শুরু আজ
পাকিস্তানও টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা ভুলে ছয় অনভিজ্ঞ ক্রিকেটারকে দলে জায়গা দিয়েছে। বাংলাদেশের দলে বড় চমক না থাকলেও লিটন দাস ও আফিফ হোসেনকে ফিরিয়ে আনা হয়েছে। সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে ধারাবাহিকতা হারালেও বোলিং বিভাগকে শক্তি হিসেবে দেখছে বাংলাদেশ। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিততে পারলে সেটি ঈদের আগে দর্শকদের জন্য বড় উপহার হয়ে উঠবে।
