×

ক্রিকেট

বাংলাদেশ-পাকিস্তানের প্রথম ওয়ানডে ম্যাচ শুরু আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০১:০৩ পিএম

বাংলাদেশ-পাকিস্তানের প্রথম ওয়ানডে ম্যাচ শুরু  আজ

ছবি: সংগৃহীত

এবার বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলে নি। অন্যদিকে পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ খেললেও সেমিফাইনাল পর্যন্ত পৌছাতে পারেনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এটাই প্রথম মুখোমুখি তিন ম্যাচের ওয়ানডে  সিরিজ বাংলাদেশ-পাকিস্তানের। তাই দুই দলের জন্যই নতুন করে আবার তাদের যাত্রা শুরু হচ্ছে। 

রবুধবার (১১ মার্চ) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর সোয়া দুইটায়।

আরো পড়ুন: বগুড়ায় শুরু হতে যাচ্ছে প্রথম নারী বিপিএল

বিশ্বকাপ ব্যর্থতার পর পাকিস্তান তাদের ১৫ সদস্যের দলে ছয়জন অনভিষিক্ত ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করেছে। অন্যদিকে বাংলাদেশ প্রায় তিন মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে।

বাংলাদেশের কোচিং স্টাফরা মনে করছেন,‘ব্যাটিং ও বোলিং উভয় ইনিংসের মধ্যভাগে আরো উন্নতির প্রয়োজন। সেই লক্ষ্যেই মিডল অর্ডারে নতুন সমন্বয় আনা হয়েছে, যেখানে দলে ফিরেছেন লিটন দাস ও আফিফ হোসেন।‘

পেসার তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও লেগস্পিনার রিশাদ হোসেনের অন্তর্ভূক্তিতে বাংলাদেশের বোলিং আক্রমণ তুলনামূলকভাবে শক্তিশালী। তাদের সঙ্গে রয়েছেন মেহেদী হাসান মিরাজ ও তানভীর ইসলাম। প্রয়োজনে পেস বিভাগে বিকল্প হিসেবে আছেন শরিফুল ইসলাম ও নাহিদ রানা।ঁ

আরো পড়ুন: স্ত্রীকে দিনের পর দিন না খাইয়ে রাখতেন ভারতীয় ক্রিকেটার

অন্যদিকে পাকিস্তান দলে নতুনদের উপস্থিতিই সবচেয়ে বেশি কৌতূহল তৈরি করেছে। ছয়জন অনভিষিক্ত ক্রিকেটারের মধ্যে চারজনই টপ অর্ডারের ব্যাটার। তাদের মধ্যে সবচেয়ে পরিচিত নাম সাহিবজাদা ফারহান, যিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন। তার সঙ্গে টপ অর্ডারে থাকতে পারেন শামিল হোসেন ও মাজ সাদাকাত।

টপ অর্ডারে পাকিস্তানের অনভিজ্ঞতাকে কাজে লাগাতে পারেন মোস্তাফিজ-তাসকিনরা। সেটা করতে পারলে বাংলাদেশ অনেকটা এগিয়ে থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিজের গাড়ি বাসসে ভাড়া দিয়েছিলেন মাহবুব মোর্শেদ

নিজের গাড়ি বাসসে ভাড়া দিয়েছিলেন মাহবুব মোর্শেদ

বেসরকারি খাতের উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত

বেসরকারি খাতের উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত

বিপুল পরিমাণ সিগারেট জব্দ

বিপুল পরিমাণ সিগারেট জব্দ

সুন্দরবনের ডিমের চর থেকে ফাঁদসহ হরিণ শিকারী আটক

সুন্দরবনের ডিমের চর থেকে ফাঁদসহ হরিণ শিকারী আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App