×

ক্রিকেট

মধ্যপ্রাচ্য সংকট

আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ স্থগিত!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৯:০০ এএম

আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ স্থগিত!

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে ক্রীড়াঙ্গনেও পড়ছে নেতিবাচক প্রভাব। এ পরিস্থিতির কারণে গত সপ্তাহেও নেপালে ওমান, সংযুক্ত আরব আমিরাত ও স্বাগতিকদের নিয়ে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ ২-এর ছয় ম্যাচ স্থগিত করা হয়েছিলো। এদিকে আসন্ন আফগানিস্তান ও শ্রীলঙ্কার সিরিজ নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।

আরব আমিরাতে আগামী ১৩ থেকে ২৫ মার্চ সংযুক্ত  দুই দেশের তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলার কথা। কিন্তু পশ্চিম এশিয়ায় চলমান সামরিক সংঘাতের কারণে ছয় ম্যাচের দুটি সিরিজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হচ্ছে। 

এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি এসিবি বা এসএলসি। তবে ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, সিরিজটি আর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে না।এ বিষয়ে দুই বোর্ডই সম্মত হয়েছে। বর্তমানে তারা বিকল্প আয়োজন নিয়ে আলোচনা করছে। তবে লজিস্টিকসহ বিভিন্ন চ্যালেঞ্জের কারণে দ্বিপাক্ষিক সিরিজটি অন্য কোনো ভেন্যুতে সরিয়ে নেওয়াও কঠিন হয়ে পড়েছে।

১৩ মার্চ থেকে শারজায় শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। একই শহরে বাকি দুটি ম্যাচ ১৫ ও ১৭ মার্চ। দুবাইয়ে ২০, ২২ ও ২৫ মার্চ তিনটি ওয়ানডে হওয়ার কথা।

আরো পড়ুন: বিশ্বকাপ জিতে কত টাকা পেলো ভারত

বিশ্বকাপ থেকে আফগানিস্তান গ্রুপ পর্বে বিদায় নেওয়ার পর রশিদ খান অধিনায়কত্ব হারান। তার উত্তরসূরি হন ইব্রাহিম জাদরান। তার নেতৃত্বে আফগানিস্তান প্রথম সিরিজ খেলত শ্রীলঙ্কার বিপক্ষে। কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সম্ভবত অপেক্ষা বাড়তে যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সিলেটে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সিলেটে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সৌদি পৌঁছেছেন ৪১ হাজার ৬২৯ জন হজযাত্রী

সৌদি পৌঁছেছেন ৪১ হাজার ৬২৯ জন হজযাত্রী

ভাড়া বাসা থেকে নারী কনস্টেবলের লাশ উদ্ধার, স্বামীকে জিজ্ঞাসাবাদ

ভাড়া বাসা থেকে নারী কনস্টেবলের লাশ উদ্ধার, স্বামীকে জিজ্ঞাসাবাদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App