×

সারাদেশ

কিশোরীকে পিটুনির ভিডিও ভাইরাল, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৮:৪০ পিএম

কিশোরীকে পিটুনির ভিডিও ভাইরাল, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় প্রেমঘটিত ঘটনার জেরে পালিয়ে যাওয়া কিশোরীকে খুঁজে বের করার পর তাকে পুলিশ কর্মকর্তার বেধড়ক পিটুনির ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ওই ঘটনার জেরে পুলিশের এসআই মো. আরকানুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

রোববার (৩১ মে) চকরিয়া থানার ওসি মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, কক্সবাজারের চকরিয়ায় এক তরুণের সঙ্গে পালিয়ে যাওয়া কিশোরীকে ‘অপহরণের’ অভিযোগ করা হয়। সেই মতে তাকে উদ্ধার করতে যান চকরিয়া থানার পুলিশ। পুলিশ ওই কিশোরীকে সনাক্ত করে চলে আসার জন্য বললে, সে তার প্রেমিকের কাছ থেকে আসতে অস্বীকৃতি জানিয়ে তাকে জড়িয়ে ধরে। কথা না শোনে উল্টো প্রেমিককে জড়িয়ে ধরায় কোনো নারী পুলিশ দিয়ে নয়, নিজেই মোটা লাঠি নিয়ে ভিকটিম কিশোরীকে পশুর মত করে প্রহার শুরু করে থানার এসআই মো. আরকানুল ইসলাম।

এসময় প্রেমিকও প্রহৃত হয়ে অজ্ঞান হন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার পাবার পর পুলিশের ওই দারগাকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। এর আগে শনিবার সন্ধ্যার দিকে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে তাদের দুজনকে মারধরের ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও রোববার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু করে। 

পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, কক্সবাজারের ঈদগাঁও উপজেলার এক কিশোরীর বাবা শনিবার চকরিয়া থানায় মেয়েকে অপহরণের অভিযোগে একটি মামলা করেন। ওই কিশোরী পবিত্র ঈদুল আজহার দিন থেকে নিখোঁজ ছিল। মামলায় কিশোরীর বাবা ফাঁসিয়াখালী এলাকার নুরুল আমিন নামের এক যুবককে আসামি করেন। অভিযোগ পেয়ে চকরিয়া থানার উপপরিদর্শক মো. আরকানুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ফাঁসিয়াখালী এলাকায় অভিযান চালায়। সেখানে নুরুল আমিন ও কিশোরী দুজনকেই মারধর করা হচ্ছে এমন ভিডিও সামনে আসে। এ সময় স্থানীয় লোকজন জড়ো হয়ে পুলিশকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের লোকাল গ্লাস ভাঙচুর করেন।

পরে চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেনের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় নুরুল আমিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তার স্বজনেরা দাবি করেছেন।

চকরিয়া থানার ওসি মনির হোসেন সাংবাদিকদের বলেন, একজন অপহৃত কিশোরীকে উদ্ধার করতে গিয়ে ছোট ঝামেলা হয়েছে। শক্তি প্রয়োগের অভিযোগে এসআই আরকানুল ইসলামকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। ওই কিশোরী এখন পুলিশ হেফাজতে আছে। তাকে অপহরণের অভিযোগে চকরিয়া থানায় নুরুল আমিনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রামিসা হত্যা, শুনানি শুরু সোমবার

রামিসা হত্যা, শুনানি শুরু সোমবার

রামিসা হত্যাকান্ডের সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে

আইনমন্ত্রী রামিসা হত্যাকান্ডের সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে

দুর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত

দুর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত

‘আসিফের দুর্নীতির কারণে ঢাকা-১০ আসন ছাড়েনি জামায়াত’

‘আসিফের দুর্নীতির কারণে ঢাকা-১০ আসন ছাড়েনি জামায়াত’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App