×

সারাদেশ

ঐতিহাসিক উলাশী খাল পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ পিএম

ঐতিহাসিক উলাশী খাল পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

যশোরের শার্শা উপজেলায় শহীদ রষ্ট্রিপতি জিয়াউর রহমানের হাতে খনন করা ঐতিহাসিক উলাশী খাল পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। 

শুক্রবার (১৭ এপ্রিল) বেলা ১১টার দিকে শার্শা উপজেলার উলাশী ইউনিয়নে খালটি ঘুরে দেখেন তিনি।

আগামী ২৭ এপ্রিল এই খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন শহীদ রাষ্ট্রপতির সন্তান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। 

প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের আগমনকে কেন্দ্র করে এলাকার অবকাঠামোগত প্রস্তুতি যাচাইয়ের অংশ হিসেবে পানিসম্পদ প্রতিমন্ত্রীর এই সফর বলে জানিয়েছেন বিএনপি নেতারা।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে খালের পানি প্রবাহ স্বাভাবিক রাখা, খনন ও সৌন্দর্যবর্ধন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। 

প্রতিমন্ত্রীর সফরকালে আরো উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক এবং যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।

শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, শ্রম বিষয়ক সম্পাদক শহীদ আলী এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান জোয়াসহ অন্যান্য নেতৃবৃন্দও এসময় উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাহাড় থেকে অপহৃত ৩ জনকে উদ্ধার করলো র‍্যাব

পাহাড় থেকে অপহৃত ৩ জনকে উদ্ধার করলো র‍্যাব

তেলপাম্পে পুলিশ সদস্যকে জরিমানা, পুলিশের বিবৃতি

তেলপাম্পে পুলিশ সদস্যকে জরিমানা, পুলিশের বিবৃতি

ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার

ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার

তেল নিতে পাম্পে অগ্রাধিকার চায় পুলিশ

তেল নিতে পাম্পে অগ্রাধিকার চায় পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App