×

সারাদেশ

গাছে উঠে অজ্ঞান শ্রমিক, উদ্ধারে ফায়ার সার্ভিস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পিএম

গাছে উঠে অজ্ঞান শ্রমিক, উদ্ধারে ফায়ার সার্ভিস

ছবি: সংগৃহীত

জামালপুরের মেলান্দহ উপজেলায় বড়ই গাছে উঠে ডাল কাটতে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন মো. হযরত আলী (৭০) নামে এক শ্রমিক। প্রায় এক ঘণ্টা পর ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

শনিবার (১১ এপ্রিল) সকালে উপজেলার বীর হাতিজা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পেশায় শ্রমিক হযরত আলী হাতিজা এলাকায় একটি বড়ই গাছে উঠে ডাল কাটার সময় হঠাৎ অসুস্থ হয়ে গাছের ওপরেই অজ্ঞান হয়ে পড়েন।

তাকে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ইসলামপুর ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে নিরাপদে নিচে নামিয়ে আনে।

পরে তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাজহারুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কুষ্টিয়ায় মাজারে হামলা, পীরের মৃত্যু

কুষ্টিয়ায় মাজারে হামলা, পীরের মৃত্যু

হাটহাজারীতে দাতারাম সড়কসহ একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

হাটহাজারীতে দাতারাম সড়কসহ একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

২৮ দিনে হাম আক্রান্ত হয়ে ও উপসর্গে ১৬৯ শিশুর মৃত্যু

২৮ দিনে হাম আক্রান্ত হয়ে ও উপসর্গে ১৬৯ শিশুর মৃত্যু

বিএনপি’র মনোনয়ন ফরম নিতে গিয়ে বাধার মুখে কনকচাঁপা

বিএনপি’র মনোনয়ন ফরম নিতে গিয়ে বাধার মুখে কনকচাঁপা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App