×

সারাদেশ

সুনামগঞ্জে সব সিএনজি পাম্প বন্ধ, প্রতিবাদে অবরোধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০১:০৩ পিএম

সুনামগঞ্জে সব সিএনজি পাম্প বন্ধ, প্রতিবাদে অবরোধ

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে সকল সিএনজি পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধের প্রতিবাদে সড়কে গাছ ফেলে অবরোধ করেছেন সিএনজি চালকরা। এতে সুনামগঞ্জ-সিলেট সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং ভোগান্তিতে পড়েছেন এই সড়কে চলাচলকারী যাত্রীরা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে চালকরা এ অবরোধ কর্মসূচি শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরে যেতে বললেও তারা তা মানেননি।

তবে বিষয়টি নিয়ে বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে বলে জানিয়েছে পুলিশ।

অবরোধকারী চালকদের অভিযোগ, পূর্ব ঘোষণা বা কোনো নোটিশ ছাড়াই পাম্প মালিকরা সকাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছেন। ফলে গ্যাস নিতে না পেরে তারা যাত্রী পরিবহন করতে পারছেন না। এতে বিভিন্ন গন্তব্যে যাওয়া মানুষজন বিপাকে পড়েছেন।

চালকরা আরও বলেন, পাম্পে প্রায়ই নানা সমস্যার সম্মুখীন হতে হয়। হঠাৎ করে পাম্প বন্ধ করে দেওয়ায় তারা গ্যাস নিতে পারছেন না। যাত্রী পরিবহন বন্ধ থাকায় আয়-রোজগার বন্ধ হয়ে গেছে, এতে তাদের পরিবার-পরিজন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। ভোর থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস না পেয়ে তারা বাধ্য হয়ে সড়ক অবরোধ করেছেন।

যাত্রীরা জানান, গ্যাস সংকটের কারণে সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছে না। যেগুলোতে গ্যাস রয়েছে, সেগুলোই সীমিত আকারে চলাচল করছে।

এদিকে পাম্পে দায়িত্বে থাকা কর্মীরা জানান, মালিক পক্ষের নির্দেশেই পাম্প বন্ধ রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্যাক্স ফ্রি নয়, সরকারি গাড়ির দাবি

হাসনাত আবদুল্লাহ ট্যাক্স ফ্রি নয়, সরকারি গাড়ির দাবি

তেল মজুদের দায়ে জরিমানা, বিপুল পরিমাণ ডিজেল জব্দ

তেল মজুদের দায়ে জরিমানা, বিপুল পরিমাণ ডিজেল জব্দ

জ্বালানি সংকট নেই, কৃত্রিমভাবে বাজার অস্থির করছে অসাধু চক্র

জ্বালানি মন্ত্রী জ্বালানি সংকট নেই, কৃত্রিমভাবে বাজার অস্থির করছে অসাধু চক্র

পাচারের সময় সোনাসহ আটক বিদেশি নাগরিক

পাচারের সময় সোনাসহ আটক বিদেশি নাগরিক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App