×

সারাদেশ

বাসায় তেল মজুদ করায় সাতদিনের কারাদণ্ড

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৭:০৭ পিএম

বাসায় তেল মজুদ করায় সাতদিনের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

সারা দেশে জ্বালানি তেলের সংকটের মধ্যে দিনাজপুরে একটি বাসা থেকে অবৈধভাবে মজুদ করা ৩৮০ লিটার ডিজেল ও অকটেন জব্দ করেছে উপজেলা প্রশাসন। 

এ ঘটনায় পরিতোষ রায় নামে একজনকে সাতদিনের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৮ মার্চ) দুপুরে বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের ধনগাঁও বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন।

জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বাসায় অবৈধভাবে তেল মজুদের ধনগাঁও গ্রামের একটি বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেখান থেকে বিভিন্ন পাত্রে রাখা ৩৫০ লিটার ডিজেল ও ৩০ লিটার অকটেন জব্দ করা হয়।

অবৈধভাবে তেল মজুদের অভিযোগে পরিতোষ রায়কে সাতদিনের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে জব্দ করা তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয় এবং বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

ইউএনও সুমা খাতুন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে তেল মজুদ ও কালোবাজারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাবার পর একে একে মারা গেল ৩ ভাইবোন

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ বাবার পর একে একে মারা গেল ৩ ভাইবোন

ফতুল্লায় ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

ফতুল্লায় ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

ভোলায় ৩ ট্রাক ইলিশ জব্দ নিয়ে বিতর্ক

ভোলায় ৩ ট্রাক ইলিশ জব্দ নিয়ে বিতর্ক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App