×

সারাদেশ

ফরহাদ মজহার

‘যারা মাজার ভাঙে, তারা কোনো ধর্মের লোক হতে পারে না’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৬:৪৫ পিএম

‘যারা মাজার ভাঙে, তারা কোনো ধর্মের লোক হতে পারে না’

ছবি: সংগৃহীত

কবি ও চিন্তাবিদ ফরহাদ মজহার বলেছেন, ‘আমি মাজারে যাব নাকি অন্য কোথাও, এটা আমার গণতান্ত্রিক অধিকার। মাজার ভাঙা ইসলামের চিন্তার মধ্যে পড়ে না। যারা মাজার ভাঙে, তারা কোনো ধর্মের লোক হতে পারে না। তারা অপরাধী। তাদের শাস্তি পেতেই হবে।’

শুক্রবার (২৭ মার্চ) রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দগরীসার এলাকায় সাধক আবদুল কাদির শাহ (রহ.)-এর ৫৮তম স্মরণোৎসব ও বার্ষিক ওরস উপলক্ষে আয়োজিত ‘সুফিবাদ ও আত্মদর্শন’ শীর্ষক আলোচনা সভায় মুখ্য আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন। 

ফরহাদ মজহার মনে করেন, যারা মাজার ভাঙছে তারা একদিকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, অন্যদিকে ধর্ম সম্পর্কে এমন একটা ধারণা দিতে চাইছে, যা আদৌ ধর্ম নয়। মাজার ভাঙা একটি ফৌজদারি অপরাধ। মাজার রক্ষা করাও সরকারের দায়িত্ব।

তিনি বলেন, ‘একটি গোষ্ঠী মনে করে ধর্মের ব্যাপারে কথা বলার একমাত্র অধিকার তাদের এবং তাদের বাইরে আর কেউ কথা বলতে পারবে না। ফলে মাজার ভাঙা হয়েছে, বাউলদের ওপর অত্যাচার হয়েছে, অত্যাচার চলছে। অনেক বাউলের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আবুল সরকার এখনো কারাগারে রয়েছেন। এমনকি সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে চিন্ময় প্রভুও এখন পর্যন্ত কারাগারে আছেন, এগুলো অন্যায়। এই অন্যায়গুলো থেকে সমাজকে মুক্ত হতে হবে, রাষ্ট্রকে মুক্ত হতে হবে। এটি ছাড়া প্রীতি-ভালোবাসার সমাজ গড়ে তোলা যাবে না।’

একই মঞ্চে গত বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, তার এলাকায় ওয়াজ–কীর্তন যেমন হবে, তেমনি বাউলগানও হবে। 

সেই প্রসঙ্গ তুলে ফরহাদ মজহার বলেন, ‘বৃহস্পতিবার একই মঞ্চে স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বেশ চমৎকার একটি কথা বলে গেছেন। আমাদের সংস্কৃতির মধ্যে কীর্তন, বাউলগান, সাধকদের গান, ভক্তির ধারার গান এবং ওয়াজ সবই অন্তর্গত। তিনি বলেছেন, তার এলাকায় সবই চলবে, এটি নিঃসন্দেহে ভালো দিক।’

ফরহাদ মজহার দাবি করেন, মাজারে যেকোনো ধর্মের মানুষ অংশগ্রহণ করতে পারে। আস্তিক, নাস্তিক, হিন্দু, মুসলমান, বৌদ্ধ—প্রত্যেকেই মাজারকেন্দ্রিক সংস্কৃতির অংশ। ফলে মাজারের সংস্কৃতিকে শক্তিশালী করার অর্থই হলো বাংলাদেশের সংস্কৃতিকে শক্তিশালী করা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তলানিতে নামছে মার্কিন অস্ত্রভাণ্ডার, দুশ্চিন্তায় পেন্টাগন

দ্য ওয়াশিংটন পোস্ট তলানিতে নামছে মার্কিন অস্ত্রভাণ্ডার, দুশ্চিন্তায় পেন্টাগন

রেলওয়ের গণ্ডি পেরিয়ে অনন্য এক মানবিকতার আইডল টিটিই মিঠু

রেলওয়ের গণ্ডি পেরিয়ে অনন্য এক মানবিকতার আইডল টিটিই মিঠু

ইসরায়েলি হামলায় পাঁচজন লেবানিজ প্যারামেডিক নিহত

ইসরায়েলি হামলায় পাঁচজন লেবানিজ প্যারামেডিক নিহত

মার্কিন-সংশ্লিষ্ট স্থাপনাগুলো রক্ষায় যুক্তরাষ্ট্র-ইরাক একাট্টা

মার্কিন-সংশ্লিষ্ট স্থাপনাগুলো রক্ষায় যুক্তরাষ্ট্র-ইরাক একাট্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App